শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৬:৫২ পিএম, ২০২৬-১১-২৮
চট্টগ্রামের ফটিকছড়িতে আল্লামা শাহ আব্দুল হালিম আল কাদেরী প্রতিষ্ঠিত শাহ হালিম ইসলামিয়া কাদেরিয়া পরিষদ বাংলাদেশের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর বিকেলে নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্ব ফরদাবাদ কাদেরিয়া দরবার শরীফ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহ হালিম ইসলামিয়া কাদেরিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহেদ মোহাম্মদ আরমান কাদেরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক ব্যাংকার জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ আবু সাঈদ কাদেরী।
অনুষ্ঠানে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা জসীম উদ্দীন কাদেরী।
এ সময় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ও মাদ্রাসার সুপার সাইফুর রহমান ফারুকী, উপদেষ্টা মাস্টার নেজাম উদ্দীন কাদেরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে শাহ হালিম ইসলামিয়া কাদেরিয়া ট্রাস্টের অর্থায়নে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
পরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা এমদাত উল্লাহ কাদেরী।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়ার পঞ্চবাড়ী আমতলী টিলায় সিদ্দিকে আকবর (রা.) নুরানী...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ফেনীতে পৃথক তল্লাশিতে ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রামà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভূজপুর থানা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র ও à...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকায় অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভি...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি আবাসিক ভবনের পাঁচতলা ছাদ থেকে পড়ে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছেà...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের আগুনে এক কৃষকের প্রায় ৫০ শতক জমির পাকা ধান পুড়ে গেছে। ফসল ঘরে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited