চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কক্সবাজারের ৮ থানায় নতুন ওসির যোগদান

এম,নুরুদ্দোজা,চকরিয়া:    |    ০১:৫৪ পিএম, ২০২০-০৯-২৮

কক্সবাজারের ৮ থানায় নতুন ওসির যোগদান

গণবদলির পর এবার কক্সবাজার জেলার ৮ থানায় ওসি পদে ৮ পরিদর্শককে পদায়ন করা হয়েছে। নতুন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে তাদের নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করেন। আজ শনিবার দুপুরে তারা স্ব স্ব থানায় যোগদান করেছেন। গতকাল শুক্রবার পুলিশের সিনিয়র পরিদর্শক মর্যাদার ৮ কর্মকর্তা জেলা পুলিশে যোগদান করেন।
যোগদানকারী ওসিরা হলেন- শেখ মুনিরুল গিয়াস, কক্সবাজার সদর মডেল থানা; মোহাম্মদ হাফিজুর রহমান, টেকনাফ মডেল থানা; আহম্মদ মঞ্জুর মোরশেদ, উখিয়া থানা; মো. আবদুল হাই, মহেশখালী থানা; শাকের মোহাম্মদ জুবায়ের, চকরিয়া থানা; কে.এম আমিরুজ্জামান, রামু থানা; মো. সাইফুর রহমান মজুমদার, পেকুয়া থানা এবং মো. জালাল উদ্দিন, কুতুবদিয়া থানা।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের গত ২৪ সেপ্টেম্বর প্রশা/-২০২০(অংশ) ১১৮৫৩ (৬৪) নম্বর স্মারকে জারীকৃত পত্রের অনুবলে নতুন যোগদানকৃত ৮ ইন্সপেক্টরকে জেলার ৮ থানায় দায়িত্ব দেয়া হয়।
পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, কক্সবাজারের কনস্টেবল থেকে পুলিশ সুপার পর্যন্ত জেলা পুলিশের সকল জনবল বদলি করা হয়েছে। বদলি হওয়া মোট জনবলের সংখ্যা ১ হাজার ৪৮৭। সমপরিমাণ জনবলও কক্সবাজার জেলা পুলিশে বদলি করা হয়েছে। তাদের অধিকাংশই ইতোমধ্যে জেলা পুলিশে যোগদান করেছেন। ৮ থানার পর পর্যায়ক্রমে জেলা পুলিশের গুরুত্বপূর্ণ পদগুলোতে জেলায় বদলি হয়ে আসা কর্মকর্তাদের পদায়ন করা হবে।
গত ৩১ জুলাই টেকনাফের মেরিন ড্রাইভ রোডে পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় পুলিশের ভাবমূর্তি উদ্ধারের অংশ হিসেবে পুলিশের এই রদবদল বলে মনে করছেন বিশ্লেষকরা । 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর