শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০২:০০ পিএম, ২০২২-০৫-২৫
ঈদুল ফিতরে বাংলাদেশ ও মালয়েশিয়াতে একযুগে মুক্তি পায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলারধর্মী ‘শান’। মুক্তির পরই দর্শকমহলে সিনেমাটি প্রশংসিত হয়।এবার এ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ইউরোপের দেশ ফ্রান্সে।
জানা যায়, শুক্রবার (২৭ মে) থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস শহরের গোমো সেন্ট ড্যানি ও পাথে লা ভিলেত হলে ‘শান’ সিনেমাটি প্রদশির্ত হবে। সেখানে সিনেমাটির ডিস্টিবিউশন করছে দেসি এন্টারটেইনমেন্ট।
প্রতিষ্ঠানটির কর্ণধার রাব্বানী খান বলেন, ‘আপাতত প্যারিস শহরতলীর দুটি থিয়েটারে মুক্তি দিচ্ছি সিনেমাটি। পরের সপ্তাহে তুলুজে রিলিজের সম্ভাবনা আছে। দুটি হলে প্রথম সপ্তাহে ১৮টি শো দেখানো হবে। দর্শকদের রেসপন্স বাড়লে শো আরো বাড়ানো হবে। ’
‘শান’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমাটি বিদেশে মুক্তির বিষয়ে সিয়াম বলেন, ‘শান সিনেমাটি এবার ফ্রান্সে মুক্তি পাচ্ছে। ভালো লাগছে সেখানকার প্রবাসী ভাই-বোনরা এটি দেখতে পাবেন। আমি সবাইকে হলে এসে সিনেমাটি দেখার জন্য আহ্বান করবো। ’
‘শান’-এ সিয়ামের বিপরীতে আছেন পূজা চেরি। সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম, কাহিনি সাজিয়েছেন আজাদ খান। আর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited