শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১২:৫১ পিএম, ২০২০-০৮-১১
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৭ জন নগর ও ৩১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৫৩৪২ জন।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে একজন করোনায় মারা গেছেন; সুস্থ হয়েছেন ৪৯ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১০ জন, সিভাসুতে ০৭ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৩০ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৭ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৭ জন, শেভরণ ল্যাবে ১৭ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, সোমবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৬৯২ টি। এর মধ্যে ১৬২ টি বিআইটিআইডিতে, ৫৭ টি সিভাসুতে, ১৭৭ টি চমেকে, ১২৯ টি চবিতে, ৬৬ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ৯১ টি শেভরণ ল্যাবে এবং ১০ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৩১ জনের মধ্যে আনোয়ারায় ১, পটিয়ায় ১, বোয়ালখালীতে ১, রাঙ্গুনিয়ায় ২, রাউজানে ৮, ফটিকছড়িতে ৮, হাটহাজারীতে ৩, সন্দ্বীপে ৩, মিরসরাইয়ে ২ ও সীতাকুণ্ডে ২ জন রয়েছেন।
উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ২৪৫ জন।
ঢাকা অফিস : : জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর সামরিক কব...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খ...বিস্তারিত
সাতকানিয়া প্রতিনিধি : : সাতকানিয়ায় আতিয়া ইদনাত চৌধুরী জয়িতা (১৭) নামের সরকারি কলেজের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী সারাদেশে ভালো ফলাফল করলেও চট্টগ্রামে ভরাডুবি হয়েছে।...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন সারাদেশের ন্যায় চট্টগ্রাম&n...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited