চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

৬ বছর ধরে শিক্ষা অফিসার নেই, ফটিকছড়িতে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৭:১১ পিএম, ২০২৫-০৬-২৩

৬ বছর ধরে শিক্ষা অফিসার নেই, ফটিকছড়িতে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা

ফটিকছড়িতে দীর্ঘদিন ধরে উপজেলা শিক্ষা অফিসারের পদ শূন্য পড়ে রয়েছে। ২০১৯ সাল থেকে দীর্ঘ ৬ বছরেও পূরণ হয়নি গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক পদটি, যার ফলে উপজেলা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভয়াবহভাবে ভেঙে পড়েছে। এ পদে কেউ নিযুক্ত না থাকায় উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নেমে এসেছে চরম অবনতি।

চট্টগ্রামের সর্ববৃহৎ উপজেলাটি বর্তমানে ২২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অথচ দীর্ঘ ৬ বছর ধরে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বটি কেউ স্থায়ীভাবে পালন করছেন না। সহকারী ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে কোনোভাবে অফিস চালালেও এতে কাঙিক্ষত ফল আসছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয় গুলোর অব্যবস্থাপনা, তদারকির অভাব ও প্রশাসনিক দুর্বলতার কারণে দিন দিন শিক্ষার্থীদের উপস্থিতি কমছে। শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে চরম উদ্বেগ।

স্থানীয় একাধিক শিক্ষক ও অভিভাবক জানান, নিয়মিত তদারকি না থাকায় বিদ্যালয়ের পরিবেশ ও পাঠদান কার্যক্রমে শৃঙ্খলার অভাব দেখা যাচ্ছে। এতে করে শিশুদের শিক্ষা গ্রহণের আগ্রহও হ্রাস পাচ্ছে।

উপজেলার শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শুধু পদ পূরণ করলেই হবে না, একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা (প্রাথমিক) শিক্ষা অফিসার এস.এম আব্দুর রহমান বলেন, অফিসার নিয়োগ না থাকার কারণে বিষয়টি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি খুব শিগগিরই সমস্যা সমাধান হবে।"

উল্লেখ্য, ফটিকছড়ির মতো বৃহৎ একটি উপজেলায় বছরের পর বছর শিক্ষা অফিসার না থাকা শিক্ষার প্রতি সরকারি অবহেলারই একটি বড় প্রমাণ। দ্রুত এই সংকটের সমাধান না হলে ভবিষ্যৎ প্রজন্ম চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর