চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে কিন্তু দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকতে হবেঃ ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি :    |    ০৫:১৪ পিএম, ২০২২-০৪-২৬

আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে কিন্তু দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকতে হবেঃ ব্যারিস্টার আনিস

আমাদের মধ্যে মতপার্থক্য মতবিরোধ থাকতেই পারে ,কিন্তু দেশকে এগিয়ে নিতে দেশের উন্নয়নে মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশ্বে বাংলাদেশ উন্নয়নের একটি রোল মডেল। স্বাধীনের ৫০ বছরে এদেশকে কেউ এখন তলাবিহীন ঝুড়ি বলতে পারে না। বাংলাদেশ অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। 

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশে একটা মানুষও গৃহহীন থাকবেনা। সে স্বপ্নকে বাস্তবায়ন করছেন শেখ হাসিনা সরকার। ঈদে প্রতিবছর শাড়ি কাপড়,সেমাই, চিনি, নগদ টাকা উপহার দিলেও এবার গৃহহীনদের দিচ্ছেন তাদের স্বপ্নের ঠিকানা। হাটহাজারীতে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ গৃহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি কথাগুলো বলেন।

মঙ্গলবার উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, যাদের মাথাগোঁজার একটু ঠাঁই ছিলনা প্রধানমন্ত্রী তাদের মাথা গোঁজার ব্যবস্থা করে দিচ্ছেন। হাটহাজারীতে আজ ১৫ পরিবারের হাতে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। ১৬ টি ঘরের কাজ চলমান। পরবর্তীতে আরো ৬৯ টি পরিবারকে এর আওতায় আনা হচ্ছে। এর সব কিছুই করছেন জাতির পিতা বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা।

কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজনের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন মাওলানা আহসান হাবিব, গীতা পাঠ করেন গোবিন্দ প্রসাদ মহাজন ও ত্রিপিটক পাঠ করেন বাবু কেশব কুমার বড়ুয়া ।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর