চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জঙ্গিদের শিকড় নির্মূল করাটাই সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ : নাছির

স্টাফ রিপোর্টার :    |    ০৪:৫০ পিএম, ২০২০-০৮-১৭

জঙ্গিদের শিকড় নির্মূল করাটাই সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ : নাছির


নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ৭১’র পরাজিত শক্তিরা- ৭৫’র ১৫ আগস্ট এবং ২০০৪ সালে ২১ আগস্ট যা করতে চেয়েছিল, তাতে তারা ব্যর্থ হয়েছে। তাদের টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জঙ্গিবাদ কোণঠাসা হলেও শিকড় নির্মূল হয়নি। তবে শেখ হাসিনাই তা নির্মূল করবেন। এ শিকড় নির্মূল করাটাই আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ।
সোমবার (১৭ আগস্ট) সারাদেশে বিএনপি জোট সরকারের আমলে সিরিজ বোমা হামলার প্রতিবাদ বার্ষিকীতে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আ জ ম নাছির বলেন, চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষকে ধর্মের মূল বাণীচ্যুত করে জঙ্গিরা এই চট্টগ্রামে সংগঠিত হয়েছিল। এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ-প্রতিরোধের ব্যারিকেড তৈরি করেছিল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।  
‘চট্টগ্রাম নগর আওয়ামী লীগের রাজপথের সৈনিকরা ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ে নেতৃত্বের জায়গায় এসে গেলে দল আরও গতিশীল হবে। এই গতিশীলতা রক্ষায় আর্থ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতা থেকে নগর আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিতদের আমলে আনতে হবে। ’
নাছির বলেন, দলের ভেতরে পছন্দ-অপছন্দ এগুলো ব্যক্তিক দ্বন্দ্ব। তাই দেখা যাচ্ছে আমরা নিজেদের সমালোচনা করছি বেশি। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ততটা নয়। আমি স্বীকার করি ছোটখাটো ভূলভ্রান্তির তাৎক্ষণিক সমাধান হচ্ছে না বলে বিভক্তি-বিভাজন তৈরি হচ্ছে। এর পরিণতি শুভ নয়।
সভায় আরও বক্তব্য দেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির মাহতাব উদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।
নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দফতর সম্পাদক হাসান মাহমুদ চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী।
উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. হোসেন, শ্রম সম্পাদক আবদুল আহাদ, নির্বাহী সদস্য এম এ জাফর, আবুল মনসুর, পেয়ার মোহাম্মদ, বখতিয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, মহব্বত আলী খান, বেলাল আহমদ প্রমুখ।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর