চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

প্রবল তুষারপাতের মধ্যেই ওয়েস্টহ্যামকে হারালো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক :    |    ০২:৩৯ পিএম, ২০২১-১১-২৯

 প্রবল তুষারপাতের মধ্যেই ওয়েস্টহ্যামকে হারালো ম্যানসিটি

ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই চলছিল প্রবল তুষারপাত। টটেনহ্যাম আর বার্নলের ম্যাচ তো তুষারের কারণে স্থগিতই করে দেয়া হয়। ইত্তিহাদ স্টেডিয়ামে এত তুষারপাত হচ্ছিল যে, খেলোয়াড়দের জন্য খেলাটাই কষ্টকর হয়ে যাচ্ছিল। তুষার সরিয়ে খেলার উপযুক্ত করতে দ্বিতীয়ার্ধ শুরু হতে ৫ মিনিট বিলম্বও হয়েছিল। এমন তুষারপাতের মধ্যেও ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৩৩তম মিনিটে ইলকায় গুন্ডোগান এবং ৯০ মিনিটে গোল করে সিটির জয় নিশ্চিত করেন ফার্নান্দিনহো। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, ইনজুরি সময়ে (৯০+৪ মিনিটে) একটি গোল শোধ করেন ওয়েস্টহ্যামের ম্যানুয়েল লানজিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চেলসি আর ম্যানসিটির মধ্যে চলছে দারুণ লড়াই। যদিও ম্যানইউর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর লড়াইটাকে টেনে এনেছে চেলসিই। এই সুযোগে নিজেদের মাঠে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে থাকা চেলসির ওপর দারুণ চাপ তৈরি করেছে ম্যানচেস্টার সিটি। ম্যানিইউর সঙ্গে ড্রয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। ১৩ ম্যাচ শেষে তাদের অর্জন ৩০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির চেয়ে মাত্র ১ পয়েন্ট এগিয়ে তারা। ওয়েস্টহ্যামকে হারিয়ে চেলসির পেছন পেছন ছুটছে ম্যানসিটি। ১৩ ম্যাচে তাদের অর্জন ২৯ পয়েন্ট। তুষারপাতের মধ্যে খেলা হওয়ায় ম্যানসিটি কোচ গার্দিওলা তো কিছুটা ক্ষুব্ধও। তিনি বলেন, ‘আমি খুব অবাক হয়ে গিয়েছি যে, তাদের বিপক্ষে (ওয়েস্টহ্যাম) খুব কমই সুযোগ তৈরি করতে পেরেছি আমরা। কারণ, প্রথমার্ধে খেলাটাই ছিল খুব ডিফিকাল্ট। আমাদের দুর্দান্ত একটি গ্রাউন্ডস কিপার দল রয়েছে। যারা আমাদের জন্য খেলাটা সম্ভব করে তুলেছিল।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর