চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

একদিনে রেকর্ড ৩৯৯ ডেঙ্গুরোগী ভর্তি, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৩৩ পিএম, ২০২২-০৯-১৮

একদিনে রেকর্ড ৩৯৯ ডেঙ্গুরোগী ভর্তি, একজনের মৃত্যু

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪৮৩ জন। এসময় ডেঙ্গুতে ১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ৩৯৯ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন।

রবিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রবিবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ৩৯৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ২৮০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ১১৯ জন।

এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৪৮৩ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৮৯ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৯৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ১৭৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯ হাজার ৬৪৯ জন।

এসময়ে ঢাকায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৮১৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৭০৫ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৪৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জানুয়ারির ১ তারিখ থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪৫ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

রিটেলেড নিউজ

জুনোসিস: নীরব মহামারির অশনিসংকেত

জুনোসিস: নীরব মহামারির অশনিসংকেত

আবদুল্লাহ মজুমদার : : ইতিহাসের প্রতিটি বড় মহামারি মানবসভ্যতাকে একই শিক্ষা দিয়েছে—মানুষ প্রকৃতি থেকে বিচ্ছিন্ন কোনো ...বিস্তারিত


রাঙামাটিতে ২৫০ শয্যা বিশিষ্ট নবনির্মিত জেনারেল হাসপাতাল ভবন উদ্বোধন

রাঙামাটিতে ২৫০ শয্যা বিশিষ্ট নবনির্মিত জেনারেল হাসপাতাল ভবন উদ্বোধন

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি পার্বত্য জেলায় আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন করে নবনির্মিত ২৫০ শয্যা বিশি...বিস্তারিত


বোয়ালখালীতে স্বাস্থ্য সহকারীদের ২ ঘন্টা কর্মবিরতি

বোয়ালখালীতে স্বাস্থ্য সহকারীদের ২ ঘন্টা কর্মবিরতি

বোয়ালখালী প্রতিনিধি : : সারা দেশের মত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারীরা প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নে...বিস্তারিত


আজ বিশ্ব দুগ্ধ দিবস  

আজ বিশ্ব দুগ্ধ দিবস  

আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ  আজ রবিবার  ০১ জুন বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫। দুধ এবং দুগ্ধজাত পণ...বিস্তারিত


বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবস : পরিপাকতন্ত্রের যত্নে সচেতনতা জরুরি

বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবস : পরিপাকতন্ত্রের যত্নে সচেতনতা জরুরি

আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ  বিশ্ব ডাইজেস্টিভ স্বাস্থ্য দিবস’ বা ‘বিশ্ব পরিপাক স্বাস্...বিস্তারিত


২৮ মে বিশ্ব ব্লাড ক্যানসার দিবস ২০২৫ 

২৮ মে বিশ্ব ব্লাড ক্যানসার দিবস ২০২৫ 

আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ  আজ বুধবার ২৮ মে, বিশ্ব ব্লাড ক্যানসার দিবস ২০২৫।বিশ্ব ব্লাড ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর