চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বোয়ালখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহে অনুষ্ঠান সম্পন্ন

এম মুনির চৌধুরী রানা, বেয়ালখালী    |    ০৪:৩৮ পিএম, ২০২৫-০৬-০৪

বোয়ালখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহে অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ( ৩ জুন ) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে এ উপলক্ষে পুষ্টিকর রান্না প্রতিযোগিতা আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সকল কনসালটেন্ট ও মেডিকেল অফিসারবৃন্দের অংশগ্রহণে এ প্রতিযোগিতায় বিচার কার্যক্রমের সময় অত্যন্ত আনন্দঘন পরিবেশের অবতারণা হয়।

দিনভর টানা মুষলধারে বৃষ্টি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। সমাপনী অনুষ্ঠানে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতার সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী, পুষ্টিকর রান্না প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর আয়োজন ছিলো।এ ছাড়া পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী পুষ্টি বাস্কেট বিতরণ, এতিমখানা ও মাদ্রাসায় পুষ্টিকর খাবার বিতরণ ও স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম, মা ও শিশু পুষ্টি বৈঠক, প্রবীণ পুষ্টি বৈঠক সহ নানা আয়োজন ছিলো।

অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি। সামগ্রিক আয়োজনটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তত্ত্বাবধানে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের নির্দেশে বাস্তবায়িত হয়।

জাতীয় পুষ্টি সপ্তাহের বিভিন্ন আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রহমত উল্লাহ, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সারোয়ার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিশেষজ্ঞ, সার্জারি বিশেষজ্ঞ, অর্থোপেডিক বিশেষজ্ঞ, নাক, কান, গলা বিশেষজ্ঞ, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, গাইনী বিশেষজ্ঞ, আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ, মেডিকেল অফিসার আইসিটিসহ সকল মেডিকেল অফিসার এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর