শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:১৫ পিএম, ২০২২-০৯-১৫
নগরে নোংরা পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ খাবার ও ওষুধ সংরক্ষণসহ নানা অনিয়মের দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৯২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এনায়েতবাজার ও কাটগড় বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, কাটগড় বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ দই, মিষ্টি, বার্থডে কেক বিক্রির জন্য সংরক্ষণ করায় ফার্মভিলাকে ৪০ হাজার টাকা, মোড়কীকরণ বিধিমালা না মানায় ফুলকলিকে ১০ হাজার টাকা, খাজা হোটেলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এনায়েতবাজার এলাকায় অনন্যা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নিত্যপণ্যের দোকানেও তদারকি করা হয়। একইসঙ্গে সকলকে ভোক্তা অধিকার লঙ্ঘণ না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিছুর রহমান।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited