শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৪৩ পিএম, ২০২৬-০৭-১৬
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় নগরীর দৈনিক আমাদের চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সাংবাদিক শাহ জালালের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পত্রিকাটির সহসম্পাদক দিলরুবা শরীফ। প্রধান অতিথি ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক ও জুলাই আন্দোলনের সম্মুখসারির অংশগ্রহণকারী মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠানের আয়োজন করেন বার্তা সম্পাদক আ ন ম তাজওয়ার আলম।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী বলেন, “জুলাই আন্দোলনের সংগ্রাম ছিল সত্য, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। আমরা পরাজিত হইনি; বরং যারা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারাই ইতিহাসের কাছে পরাজিত হয়েছে।”
তিনি আরও বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে ভয় পাওয়ার সুযোগ নেই। অন্যায়, দুর্নীতি ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।”
উদ্বোধনী বক্তব্যে লেখক আলমগীর চৌধুরী বলেন, “পরিবর্তনের অগ্রযাত্রায় তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি জ্ঞানভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে শিক্ষা ও জ্ঞানচর্চার বিকল্প নেই।”
নেজামে ইসলামি পার্টির নেতা নুর মোহাম্মদ কিবরিয়া বলেন, “দীর্ঘ সময় ধরে জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে শোষণ ও বঞ্চনার রাজনীতি চালানো হয়েছে। জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে।”
দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার সহসম্পাদক নূর মোহাম্মদ বলেন, “আবু সাঈদ, মুগ্ধসহ অসংখ্য তরুণের আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা গণঅভ্যুত্থান জনগণের শক্তির এক অনন্য দৃষ্টান্ত। সেই চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।”
বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ারা-কর্ণফুলী অঞ্চলের সদস্য সচিব ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী আবরার হোসেইন বলেন, “ছাত্রসমাজের আত্মত্যাগ ও সাহসী ভূমিকার মাধ্যমে জুলাই আন্দোলন সফলতা লাভ করে। দেশ ও জাতির কল্যাণে আন্দোলনের আদর্শকে বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে।”
আল হেদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ইমরান বলেন, “আমরা অনেকেই ব্যক্তিগত ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশ নিয়েছিলাম। আন্দোলনের প্রত্যাশা ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে সংশ্লিষ্টদের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার সহসম্পাদক সেলিম উল্লাহ, প্রকৌশলী রমজান, ব্যুরো প্রধান তারেকুল ইসলাম এবং ব্যবসায়ী মাহবুব। সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী মাওলানা আজগর হোসেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited