শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০৪ পিএম, ২০২৫-১২-২৭
চট্টগ্রামে শীত জেঁকে বসেছে। শনিবার (২৭ ডিসেম্বর) ভোর থেকেই চট্টগ্রামজুড়ে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, আকাশ ছিল মেঘাচ্ছন্ন ও কুয়াশায় ঢাকা। চট্টগ্রাম পতেঙ্গা পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া বলেন, ‘চট্টগ্রামে শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। শনিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি এবং সকাল ১০টায় ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়ছে। এদিকে,ভোর থেকে হালকা কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা ব্যাঘাত ঘটে। বিশেষ করে, ভোরের দিকে বের হওয়া শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষজনকে বেশি দুর্ভোগে পড়তে দেখা গেছে। শীত থেকে বাঁচতে অনেককে গরম পোশাক ও শাল-চাদর জড়িয়ে চলাচল করতে দেখা যায়। এদিকে শীতের কারণে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। প্রয়োজন ছাড়া খুব ভোরে বাইরে না যাওয়া এবং গরম পোশাক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited