শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৩:৪৮ পিএম, ২০২৪-১১-০৪
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে রবিবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর থেকে সাগরে নেমেছে চট্টগ্রামের আনোয়ারার ১০ হাজার জেলে। এতে প্রাণ ফিরেছে উপকূলের জেলেপল্লীতে। খুলেছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দোকানপাট। সরগরম হয়ে উঠেছে উপজেলার রায়পুর, গহিরা, জুঁইদন্ডিসহ উপকূলের ঘাটগুলো। পরিসমাপ্তি ঘটেছে নিষেধাজ্ঞা সময়কার মানবেতর জীবনের। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এবার উপকূলে ছোট-বড় মিলে ৯১০টি মাছ ধরার নৌকা সাগরে নামবে। এর মধ্যে জুঁইদন্ডিতে ১১০টি, ফকিরহাট থেকে সরেঙ্গা পর্যন্ত ১৭০টি, পারকিতে ১৮টি, উঠান মাঝির ঘাটে ২৮০টি। অন্য নৌকাগুলো সাত্তার মাঝির ঘাট, গলাকাটা ঘাট, পিচের মাথায়, বাছা মাঝির ঘাট এলাকার। উঠান মাঝির ঘাটে আলী আজম নামে এক জেলে রবিবার বলেন, ‘এখন ডালা, এ সময় তেমন মাছ ধরা পড়ে না। ইলিশের মৌসুমও শেষ। সাগরে ছোটমাছের জাল বসানো হবে। সাগরে নামার প্রস্তুতি শেষ। রাতে সাগরে উদ্দেশ্যে রওনা দিব।’ শামসুন নুর নামের এক বহাদ্দার জানান, এবারের ইলিশ মৌসুমে ৮ লাখ টাকা লোকসান হয়েছে। এক জোতে ৪ লাখ টাকার মতো খরচ হয়েছে কিন্তু মাছও পেয়েছি সাড়ে ৩ লাখ থেকে ৪ লাখ টাকার মতো। গতবছর এক জোর মাছ ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। উঠান মাঝির ঘাট কমিটির সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, ‘সবাই ঋণ করে গত ইলিশ মৌসুমে সাগরে বোট নামিয়েছিল। কিন্তু আশানুরূপ ইলিশ পায়নি, সবার লোকসান হয়েছে। এরই মাঝে গত ১৩ অক্টোবর মাছধরার ওপর নিষেধাজ্ঞা চলে আসে। সবকিছু মিলে এবারের ইলিশ মৌসুমটা ভালো যায়নি। রবিবার মধ্য রাত থেকে জেলেরা সাগরে নেমেছে, মাছ পাওয়া গেলে জেলেদের লোকসান কাটিয়ে উঠবে।’ এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক বলেন, ‘এবার ইলিশ মৌসুমে মাত্র দেড়শ টন ইলিশ আহরণ হয়। এর আগের বছর হয়েছিলো ৫শ টন। এর পর মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষ করে রবিবার রাত ১২টার পর থেকে জেলেরা সাগরে নেমেছে।’
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited