চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সরকার কী কী করতে পারবে না সেসব নিয়ে সংবিধানে আইন প্রণয়ন করতে হবে

মোঃ শোয়াইব , হাটহাজারী    |    ০৮:১৪ পিএম, ২০২৪-১০-২৭

সরকার কী কী করতে পারবে না সেসব নিয়ে সংবিধানে আইন প্রণয়ন করতে হবে

আমরা যে নির্বাচন ও সংবিধান তা ব্রিটিশদের হাতে গড়া। তারা উপমহাদেশে এসেছিল ব্যবসা করার জন্য। সেই স্বার্থে এসময় তারা খাজনা আদায় বেশি লাভজনক মনে করে এসব অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় এবং বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে। এগুলো ছিল দমন পীড়নের। ব্রিটিশরা গভর্নরকে সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছিল , তাদের অনুসরণে পাকিস্তানের সংবিধানে প্রেসিডেন্টকে ও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সবচেয়ে ক্ষমতাধর করা হয়েছে। তাদের সরাতে হলে তাই বার বার অভ্যুত্থান করতে হয়। সংবিধানে এই ক্ষমতানর ব্যক্তিদের নির্বাচনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার নিয়ম থাকতে হবে।"

রাষ্ট্রচিন্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় এ বক্তব্য দেন সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রীম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম। রোববার দুপুর তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান মিলনায়তনে 'নির্বাচন ও সংবিধান সংস্কার' শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

হাসনাত কাইয়ুম আরও বলেন,' সরকার কী কী করতে পারবে না সংবিধানে এইসব নিয়ম থাকতে হবে। কারন রাষ্ট্রের কাছে অস্ত্র থাকে, জনগনের কাছে না। সেই সআথে সংসদ সদস্যদের চুরি করার সকল আইন বন্ধ করে দিতে হবে। তাহলে সে অন্যদেরকেও চুরি করতে দিবে না। কারন
ফ্যাসিজম চর্চাকারী নিজে খুন করে এবং অন্যকেও খুন করতে প্ররোচিত করে তার উদাহরণ আমরা গত ১৫ বছরে দেখেছি। '

আলোচনা সভায় নির্বাচন বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, রাষ্ট্র সংস্কার বিষয়ে আলোচনা করেন উপ-উপাচার্য (প্রশাসন) রাষ্ট্রচিন্তক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং দারুল উলুম আলিয়া মাদরাসা চন্দনপুরার শিক্ষক ও চিন্তক মুহাম্মদ মুনির উদ্দিন। সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রীম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম সভায় সংবিধান নিয়ে আলোচনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও  সাংবাদিকতা বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক খ আলী আর রাজী, সহযোগী অধ্যাপক সায়মা আলম প্রমুখ। 

উপাচার্য অধ্যাপক ড.  মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন,'  ছাত্র রাজনীতি হলো ছাত্র ব্যবসা । আমার ছাত্ররা এখানে আছে, তারা রাজনীতি নিয়ে সজাগ থাকবে। তারা সজাগ আছে বলেই আমরা এখানে দাঁড়িয়ে আছি। কিন্ত দলীয় লেজুড়ভিত্তিক রাজনীতি নিয়ে পড়ে থাকবো না। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যদি লেজুড়ভিত্তিক রাজনীতি ছাড়া যোগ্য নেতা বানাতে পারলে আমরা কেন আমাদের বিশ্ববিদ্যালয়কে নেতা তৈরীর কারখানা বানাবো?'

তিনি নির্বাচন নিয়ে বলেন,' ১৯৭৩ সাল থেকে  নির্বাচন প্রক্রিয়া নিয়ে আওয়ামীলীগকে প্রশ্নবিদ্ধ করা যেত না। সেই থেকে নির্বাচন নিয়ে আমাদের দেশে যে দুর্নীতি,চুরি ও নানা ধরনের ফন্দিফিকির শুরু হয়েছে তা পরবর্তী সামরিক বেসামরিক সকল আমলে নানা কৌশলে চর্চিত হয়েছে। আমার মতে ৫ম, ৭ম ও ৮ম ছাড়া আর কোনো নির্বাচনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করেনি। সর্বশেষ তিন নির্বাচন তো আমাদেরকে বিশ্ব দরবারে বেশ নেতিবাচক পরিচিতি দিয়েছে। অদৃশ্য কারচুপি, রাতে ভোট হয়ে যাওয়া, ডামি ভোট সহ বিভিন্ন ধরণের কৌশল আমাদের থেকে শিখেছে বিশ্বের ক্রিটিকরা। আশা রাখছি আমাদের আগামীয নির্বাচন গুলোতে এসব বিষয় থেকে বের হয়ে আসতে পারবে।' 

সভায় দারুল উলুম আলিয়া মাদরাসা চন্দনপুরার শিক্ষক ও চিন্তক মুহাম্মদ মুনির উদ্দিন বলেন,' মর্ডান স্টেটে সবাই দেশের নাগরিক। হিন্দু, বৌদ্ধ, মুসলমান, নাস্তিক সহ সকল মতাদর্শের সবার অধিকার থাকবে। সবার মত প্রকাশের চাপ প্রয়োগ করা যাবে না। । ইসলাম ধর্মেও আল্লাহ ও নবী সকলের মত প্রকাশ করার সুযোগ করে দিয়েছেন। '

চবি উপ-উপাচার্য (প্রশাসন) রাষ্ট্রচিন্তক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন,' গত ১৬ বছরে আমি রাষ্ট্র নিয়ে চিন্তা করার সুযোগ পাইনি। আমরা গত এতদিন ধরে আমাদের মস্তিষ্ক কিনে নেওয়া প্রক্রিয়া চালু হছিল। আমি যা বলতে চেয়েছিলাম তা লুকিয়ে রাখার একটি প্রবণতা শুরু হয়েছিল। সংবিধানে আমরা এমন ব্যক্তিকে সবচেয়ে ক্ষমতা দিয়ে তাকে নির্বাচন কমিশন ভয় পায়, জনগন ভয় পায়।এসব পরিবর্তনের সুযোগ তৈরী করার সময় এসেছে। '
সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।
 

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর