শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০১:০৩ পিএম, ২০২২-০৯-১২
সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গানের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ আলোচিত তিনি। এখন পর্যন্ত তিনবার বিয়ে করেছেন তিনি। তৃতীয় সংসার শুরু করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের বেশ কটাক্ষের শিকার হচ্ছেন এই জনপ্রিয় সংগীতশিল্পী। পাশাপাশি কেন বার বার সংসার ভাঙছে এ প্রশ্নও উঠে? সাধারণ ব্যক্তিগত বিষয় নিয়ে সবসময় খোলামেলা মন্তব্য করে আসছেন এই কণ্ঠশিল্পী। দ্বিতীয় বিয়ে কেন ভেঙে্গছে এ বিষয়েও এবার জানালেন। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে ফেসবুক লাইভে আসেন সংগীতশিল্পী ন্যান্সি। এ সময় পূর্বের সংসার ভাঙার কারণসহ বর্তমান সংসারের নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি।
ফেসবুক লাইভে এসে ন্যান্সি বলেন, ‘অনেক দিন ধরে এসব প্রশ্ন শুনছি। কিন্তু আমার স্বামী (মেহেদী) এসব পছন্দ করেন না। তিনি মনে করেন, ব্যক্তিগত ও শিল্পীজীবন দুটো আলাদা। কিন্তু কিছু মানুষের এত বেশি আগ্রহ যে কিছু প্রশ্নের উত্তর না দিলেই নয়। আমার যিনি প্রাক্তন ছিলেন, যিনি আমার সন্তানের পিতা; তার প্রতি আমি যেমন শ্রদ্ধাশীল তিনিও আমার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু জীবনে চলার পথে যখন আমাদের মনে হয়েছে কোথাও আমাদের ঘাটতি রয়েছে, তখন আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। আর এই সিদ্ধান্ত আমরা বুঝে শুনেই নিয়েছি। আমি বিয়ে করে সংসার করছি আর আমার প্রাক্তন একা জীবন যাপন করছেন—এমনটা অনেকে ভাবছেন! তাদের অবগতির জন্য জানাচ্ছি, আমার প্রাক্তনও সংসার করছেন, সুখে আছেন। যার সঙ্গে দীর্ঘ দিন প্রণয়ে ছিলেন, তাকে বিয়ে করেছেন। তারা ভালোবেসে ঘর বেঁধেছেন।’
ন্যান্সির বর্তমান স্বামীর বয়স নিয়েও সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনা হয়। সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন ন্যনসি। এই বিষয়ে তিনি বলেন, ‘মেহেদীর চেয়ে আমি ৯ বছরের ছোট। আমার মনে হয়, এতটুকু ছোটবড় হওয়াটা পারফেক্ট। এতে করে পথচলাটা মসৃণ হয়।’বর্তমানে ভাল আছেন জানিয়ে ন্যান্সি বলেন, ‘বর্তমান সংসারে আমি ভালো আছি, সুখে আছি। কিন্তু আমার সমস্যা হলো আমি অনেক বেশি আবেগপ্রবণ। যার কারণে মানুষের মন্তব্য পড়ে কষ্ট পাই।’
তিনি আরও বলেন, ‘আমার জীবনে যে মানুষগুলোর কোনো অবদান নেই, যারা আমাকে চেনেনও না। কিন্তু ফেসবুকে টুক করে একটা মন্তব্য করে বসেন। তারা আসলে কীভাবে এমন মন্তব্য করতে পারেন? এসব কারণে আমি হতাশ হয়ে যেতাম। এসবের প্রভাব আমার ব্যক্তিগত ও সংসার জীবনে পড়তো। আমার মনে হয় এই সংকট কিছুটা হলেও কাটিয়ে উঠতে পেরেছি।’
উল্লেখ্য, নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। এ সংসার আলো করে জন্ম নেয় কন্যা রোদেলা। সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে ঘর বাঁধেন ন্যান্সি। এ সংসারে জন্ম নেয় ন্যানসির দ্বিতীয় কন্যা নায়লা। গত বছরের এপ্রিলে আলাদা হয়ে যান ন্যান্সি-জায়েদ। বিচ্ছেদের কয়েক মাস পর পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। চলতি বছরের জুনে তৃতীয় কন্যার মা হন এই শিল্পী।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited