চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ঘুমের অভিনয়ে জেগে থাকা আগ্নেয়গিরি

আমাদের সাহিত্য :    |    ০৯:০৬ পিএম, ২০২৪-১০-৩০

ঘুমের অভিনয়ে জেগে থাকা আগ্নেয়গিরি

 মুর্শিদা আহমেদ


কারো স্বাধীনতা নিয়ে প্রশ্ন না তোলা মানেই এই নয় যে
উঠে আসে না কোনো প্রশ্ন
অবাঞ্চিত করাঘাত না করে দরজায়
পালিয়ে বাঁচতে জানে না সবাই
তছনছ হয়ে যাওয়া মনোলোক
শুভ স্বপ্ন মাত্রই সম্পন্ন হয় না সুন্দরের চাষ
ফসলের জমি ভরে যায় আফিমে
অভ্যুত্থানের নামে সুন্দরের বিনাশ
কোরআন শপথেও কেঁপে ওঠে না মীর জাফরের বুক
জাতির পিতা হারিয়ে যায় অকালে
অভ্যুত্থানের নামে লেখা হয় কলঙ্ক

প্রেমের নামে উঠে আসা কাম

পসারিনী আর দেবী
অপরাধ দু'জনেই নারী

কুন্তির মত হয়ে উঠতে পারে না কখনও গান্ধারীরা
বিজিত রাজাকেও রাজার সম্মানই দিতে হয়
ভালবাসার বদলে ভালবাসার বুক থেকে উঠে আসা বিষ
গিলে ফেল্লেও কষ্টিত হব না তা তো হতে পারে না
অভিসার শেষে ফিরে আসা পাখি দয়িতর খোঁজে চায়
বন্ধ দরজার এপাশ থেকে ভেসে আসা রিনিঝিনি শব্দে কঙ্কন
অপেক্ষার দ্বীপ জ্বালা ঘর
চিঠি আসে অন্যকোনো নামে অন্যকোনো ঠিকানায়
ঘুমের অভিনয়ে জেগে থাকা আগ্নেয়গিরি
জ্বলেপুড়ে খাক হোক ভূ-গর্ভ
সবুজের বুকে আগুন আঁকে না মাটি

রিটেলেড নিউজ

সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি নূরে মুহাম্মদ

সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি নূরে মুহাম্মদ

আমাদের ডেস্ক : : সালমান ফার্সি :  আসসালামু আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম, ইয়া হাবিবাল্লাহ। সৃষ্...বিস্তারিত


চাঁদের হাসি ঈদের খুশি

চাঁদের হাসি ঈদের খুশি

আমাদের সাহিত্য : : ফারুক আহম্মেদ জীবন  আজ চাঁপা, লতা, কথাদের স্কুলে ঈদের আগে শেষ ক্লাস। এরপরেই টানা পনেরো দিন ঈদুল আ...বিস্তারিত


নিঃশব্দ ভালোবাসা 

নিঃশব্দ ভালোবাসা 

আমাদের সাহিত্য : : আসাদুজ্জামান খান মুকুল মনের গভীরে জমে থাকা এক ছবি, যার রঙ কেবল চোখের জলে ধুয়ে যায়। সুখের খাতা কখন...বিস্তারিত


মীম্মা- মুমু

মীম্মা- মুমু

আমাদের সাহিত্য : : কোহিনুর আকতার  মীম্মা মুমু যমজ দু'বোন একই ক্লাসে পড়ে কার্টুন দেখে গানও গায় ঘুমায়ও একঘরে। বিদে...বিস্তারিত


শুভযাত্রা

শুভযাত্রা

আমাদের সাহিত্য : : শাহানাজ শিউলী  বোশেখ আসুক মুক্ত স্বাধীন স্বপ্ন নিয়ে  অ-দরকারি, জীর্ণ-জরা বিদায়  দিয়ে।  নতু...বিস্তারিত


আসাদুজ্জামান খান মুকুল -এর গুচ্ছকবিতা

আসাদুজ্জামান খান মুকুল -এর গুচ্ছকবিতা

আমাদের সাহিত্য : : শীতের শোভা  বঙ্গদেশের শীতের শোভা  দেখতে ভারি মনোলোভা ফুটে শীতের ফুল, হলুদ সর্ষের ফুল মনে হয়  ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর