শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৯ পিএম, ২০২৬-০২-০২
চট্টগ্রামে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর থিমে তৈরি একটি ব্যানার নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ব্যানারে বড় অক্ষরে সিরিজের বিখ্যাত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ লেখা রয়েছে। সিরিজের চরিত্র জন স্নোরের স্থানে শফিকুর রহমানকে দাঁড়িপাল্লা (দলের প্রতীক) হাতে তলোয়ার ধরার ভঙ্গিতে প্রদর্শন করা হয়েছে। পটভূমিতে তুষার ও নেকড়ের ছবি থাকায় পুরো দৃশ্যটি ‘গেম অব থ্রোনস’-এর থিমের সঙ্গে মিলে যায়। নিচে লেখা আছে ‘দাদু ফ্যান ক্লাব সিটিজি’। সোমবার (২ ফেব্রুয়ারি) নগরের হালিশহর ও চকবাজার এলাকায় দেখা গেছে এসব ব্যানার। সিরিজের মূল গল্পে স্টার্ক পরিবারের মুখ্য মন্ত্র ছিল ‘উইন্টার ইজ কামিং’, অর্থাৎ কঠিন সময় আসছে, সতর্ক হও। এমন প্রতীকী বার্তা এবার চট্টগ্রামের ব্যানারে দেখা গেল রাজনৈতিক প্রেক্ষাপটে। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুদ্দিন খালেদ বলেন, এ ধরনের কিছু আমাদের জানা নেই। সাংগঠনিক সিদ্ধান্তে এমন কোনো ব্যানার লাগানো হয়নি। আমাদের ব্যানারগুলো সবসময় সংগঠনের নাম দিয়েই টাঙানো হয়। সোমবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমান কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যান। এদিন সকাল থেকে তিনি মহেশখালী, কক্সবাজার সদর, লোহাগাড়া, সীতাকুণ্ডে বক্তব্য শেষে সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited