শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৪:২১ পিএম, ২০২৬-১০-১৭
শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত উপজেলার পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় চার প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৭ বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূজামণ্ডপগুলোর প্রাথমিক পরিদর্শন ও ঝুঁকি পর্যালোচনা সম্পন্ন হয়েছে। পূজার সার্বিক নিরাপত্তায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ছাড়া গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। জনসাধারণকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ৫৭ বিজিবি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, লাà...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে পানির নিচে লুকিয়ে রাখার অভিযোগের মধ্যে আরাফাত (১৮–১৯) নামে এক...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে চুরি-ডাকাতি প্রতিরোধে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষà§...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের উখিয়ার ইনানী বিচসংলগ্ন পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : হাটহাজারীতে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. আব্দুল নুর তুষার (২২) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন কর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ব্যান্ড জগতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) বাদ à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited