শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৪:৩৬ পিএম, ২০২২-০৯-১১
অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন যোগেশ গুপ্তা নামের এক নৃত্যশিল্পী। কিছুক্ষণ নৃত্য পরিবেশনের পরই তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সাংবাদিক নরেন্দ্র নাথ মিশ্র তাঁর টুইটার থেকে ভিডিওটি শেয়ার করেন।
দুই মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গণেশ উৎসবে দেবী পার্বতীর পোশাকে এক নৃত্যশিল্পী মঞ্চে নৃত্য পরিবেশন করছেন। কিছুক্ষণ নাচার পর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। এরপর বেশকয়েকবার ওঠারও চেষ্টা করেন। হাত-পা নাড়াচাড়া করতে দেখা যায় তাঁকে। শেষমেশ মারা যান ওই নৃত্যশিল্পী।
ঘটনাস্থলে উপস্থিত সবাই ভেবেছিলেন যে, অভিনয়ের অংশ হিসেবেই এতক্ষণ মাটিতে পড়ে আছেন যোগেশ। কিন্তু ভুল ভাঙে যখন শিবের পোশাক পরিহিত অন্য একজন শিল্পী মঞ্চে এসে তাঁকে পরীক্ষা করেন। তখনও যোগেশ স্বাভাবিকভাবেই নিশ্বাস নিচ্ছিলেন।পরে যোগেশ গুপ্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান, যোগেশের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।
এর আগে ধর্মীয় অনুষ্ঠানে হনুমান সেজে নাচার সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন রবি শর্মা নামের এক যুবক। ব্যথায় মঞ্চেই লুটিয়ে পড়লেন। উপস্থিত দর্শকেরা প্রথমে অভিনয় মনে করলেও পরে অসুস্থতার বিষয়টি বুঝতে পারেন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মৈনপুরীতে। হনুমানবেশে রাম ভজনের সুরে নাচার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্চেই লুটিয়ে পড়েন ওই যুবক।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited