শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:৩৩ পিএম, ২০২৫-০৬-২১
চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের এক বছরের মাথায় সাজু আকতার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হলি পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাজু আকতার কাঞ্চননগর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা নেজাম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী। একই ইউপি ৭ নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা সুলতান আহমেদের একমাত্র কন্যা।
নিহত সাজুর পিতা সুলতান আহমেদ অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে তার স্বামী নেজাম উদ্দিনসহ শ্বশুরবাড়ির লোকজন দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। তারা পরিকল্পিতভাবে সাজুকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে। আমি এ হত্যার সঠিক বিচার চাই।
অন্যদিকে অভিযুক্ত স্বামী নেজাম উদ্দিন বলেন, “শ্বশুরবাড়ির লোকজন যেসব অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা। আমার স্ত্রী আত্মহত্যা করেছে। গতকাল সন্ধ্যায় আমার ভাইয়ের বউয়ের সঙ্গে তার ঝগড়া হয়। এরপর রাতে আমরা ঘুমাতে যাই। সকালে উঠে দেখি সে রান্নাঘরের পাশের রুমে ছাদের বিমের সঙ্গে ঝুলছে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।”
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited