চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

খাতুনগঞ্জ ও পাহাড়তলী বাজারে ৮টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা

আমাদের ডেস্ক :    |    ০৯:০২ পিএম, ২০২৪-১০-২০

খাতুনগঞ্জ ও পাহাড়তলী বাজারে ৮টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ ২০ অক্টোবর রোববার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের টাস্কফোর্সের বিশেষ টিম নগরীর পাইকারী ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র খাতুনগঞ্জ ও পাহাড়তলী বাজারের বিভিন্ন মুদিমাল ও পণ্য সামগ্রীর দোকানে পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। মোবাইল কোর্ট চলাকালীন সময়ে ক্রয়ের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের তথ্যে গরমিল, লাইসেন্স ও পাকা রশিদ না থাকা, দেশি-বিদেশী বাদাম, কিসমিস, খেজুর বিভিন্ন ওজনে প্যাকেটজাত করে মেয়াদ না লেখাসহ বিভিন্ন কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও কৃষি বিপনন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে ৮টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। তন্মধ্যে খাতুনগঞ্জের দ্বীন সিন্ডিকেটকে ৫০ হাজার টাকা, দ্বীন এন্ড কোং-কে ৫০ হাজার টাকা, জাহানারা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা ও আলামিন ট্রেডার্সকে ৫ হাজার টাকা, পাহাড়তলী বাজারের বেলাল স্টোরকে ১০ হাজার টাকা, সততা পোল্ট্রিকে ৬ হাজার টাকা, শাহদাৎ পোল্ট্রিকে ৩ হাজার টাকা ও মাহবুব ইকবাল পোল্ট্রিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পৃথক পৃথক অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা  প্রশাসক (এল.এ) এ.কে.এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (জেএম শাখা) মোঃ আল আমিন হোসেন  এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) শাহীদ ইশরাক। পৃথক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিএমপি’র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সমন্বয়কেরা অভিযানে সহযোগিতা করেন। 
টাস্কফোর্স অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকগণ জানান, সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে মানুষ খুবই কষ্টে দিনাতিপাত করছে। বিভিন্ন ধরণের সবজিসহ চাল, ডাল, ডিম, পেঁয়াজ, রসুন, আদা, তেল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রশাসক ফরিদা খানমের নির্দেশে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পলিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে খাতুনগঞ্জ ও পাহাড়তলী বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোট ৮ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ীদের মধ্যে অনেকে তাদের অপরাধ স্বীকার করে পরবর্তীতে সংশোধন করে নেবেন বলে জানান। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের কর্মকর্তাগণ। 
                                                              

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর