শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:০৪ পিএম, ২০২০-০৯-২৮
বন্ধ হয়ে যাচ্ছে নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে প্রতিষ্ঠিত ‘মুক্তি আইসোলেশন সেন্টার’।
নগরের বাকলিয়া এলাকার তুলাতলিতে ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে ৭০ শয্যার ‘মুক্তি করোনা আইসোলেশন সেন্টার’ যাত্রা শুরু করে গত ২৭ জুন।
আইসোলেশন সেন্টারের সমন্বয়ক ইফতেখার কামাল খান বলেন, দুইদিন ধরে আইসোলেশন সেন্টারে রোগী নেই। সর্বশেষ দুইজন রোগী ভর্তি ছিল। তারাও ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। ইতোমধ্যে কিছু আসবাবপত্র সরিয়ে নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে দুয়েকদিনের মধ্যে আইসোলেশন সেন্টারটি বন্ধ ঘোষণা করা হবে।
৮ জন ডাক্তার, ১৬ জন নার্স, ৮ জন ওয়ার্ড বয়, ২ জন আয়া, ২ জন ক্লিনার ও ৪ জন সিকিউরিটি গার্ড নিয়ে চালু করা হয় আইসোলেশন সেন্টারটি।
এর আগে রোগীশূন্যতা ও আর্থিক সংকটে বন্ধ করে দেওয়া হয় ফৌজদারহাটে গড়ে ওঠা প্রথম ফিল্ড হাসপাতাল ও হালিশহরের ‘করোনা আইসোলেশন সেন্টার’। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে চালু হওয়া সিটি করপোরেশন আইসোলেশন সেন্টার পরবর্তীতে কোয়ারেন্টিন সেন্টার হিসেবে চালু করা হয়। অন্যদিকে বেসরকারি হাসপাতাল মালিক সমিতির উদ্যোগে সংস্কার করা হলি ক্রিসেন্ট হাসপাতালও বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited