শিরোনাম
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | ০৫:৪০ পিএম, ২০২০-১২-০৩
চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের অধিকাংশ সড়কই চলাচলের অযোগ্য । দীর্ঘদিনেও সড়কের কোনো উন্নয়ন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই ভেঙ্গে গর্ত হয়ে যায় ঘাটপাঠান পাড়া সংলগ্ন রাস্তাটি। ফলে ভোগান্তিতে রয়েছেন ঐ এলাকার অন্তত ৫ হাজার মানুষ। সরেজমিন ঘুরে দেখা গেছে, ইউপি পরিষদ (রৌশনহাট) থেকে মুস্তান আলী শাহ্ মাজার গেট পর্যন্ত রাস্তা ঠিক থাকলেও ওখান থেকে ছরাকুল পর্যন্ত প্রায় ৭৪৬ ফুট রাস্তা। তারমধ্য ২৩০ ফুট রাস্তা মেরামত হলেও ৫১৬ ফুট রাস্তার অবস্থা করুন। অপরদিকে, আব্বাস পাড়ার লোকজন এই রাস্তা দিয়ে হাটবাজারে যাতায়াত করে এবং প্রতিদিন শতাধিক শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে এই রাস্তায় চলাচল করতে হয়। স্থানীয়রা জানান, অনেক কষ্টে এই রাস্তায় বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে হয় এলাকার মানুষদের। বর্ষা শুরু হলেই বন্ধ হয়ে যায় ওই সব যানবাহন। মানুষকে চলাচল করতে হয় পায়ে হেঁটে। সামান্য বৃষ্টি হলে পানি জমে গর্ত হয়ে ভেঙ্গে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনেও রাস্তা উন্নয়ন বা সংস্কার করা হয়নি। রাস্তার বেহাল দশার কারণে স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে । রাস্তাটি উন্নয়ন বা সংস্কার হলে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ চলাচলের পথ সুগম হবে। স্থানীয় প্রতিনিধি আব্দুর রশিদ বলেন, রাস্তাটি ভাঙ্গা থাকায় এলাকার মানুষকে খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সড়ক উন্নয়নের দাবি জানাচ্ছেন এলাকাবাসী। রাস্তাটি দীর্ঘদিন ভাঙ্গা ছিলো তবে ২৩০ ফুট রাস্তা মেরামত করা হয়েছে। ইউপি পরিষদের পর্যাপ্ত পরিমান ফান্ড না থাকায় বাকি ৫১৬ ফুট রাস্তা মেরামত করা হয়নি। তিনি আর ও জানান, সরকার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অন্য একটি রাস্তা কাঞ্চননগর চা বাগান হয়ে বান্দরবানে সংযুক্ত হবে। আগামী নতুন অর্থবছরে এটির কাজ শুরু হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited