শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৯:২১ পিএম, ২০২৪-০৯-২৮
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববদ্যিালয়ে (সিভাসু) পালন করা হয়েছে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৪। এই উপলক্ষ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এরপর সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভাসু’র ভারপ্রাপ্ত উপচার্য প্রফসের ড. এ.কে. এম. সাইফুউদ্দিন।
ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসিআই এনিম্যাল হেলথ লিমিটেড-এর হেড অব বিজনেস ডা. মোহাম্মদ আমজাদ হোসেন।
প্রজেন্টেশেন দেন সিভাসু’র মাইক্রোবায়োলজি ও ভেটেরিনারি পাবলিক হেলথ বিভাগের প্রফসের ড. আবদুল আহাদ এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন -এর পাবলিক হেলথের সহযোগী অধ্যাপক ড. মহিউদ্দিন আহসানুল কবির চৌধুরী।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিভাসু’র ভারপ্রাপ্ত উপাচার্য প্রফসের ড. এ.কে. এম. সাইফুউদ্দিন বলেন, জলাতঙ্কের টিকার দাম সহনীয় পর্যায় রাখা গেলে টিকা গ্রহণের হার বাড়বে এতে করে জলাতঙ্কের ঝুঁকি কমবে। জনসচেতনতা বৃদ্ধি ও টিকার সহজলভ্যতা জলাতঙ্ক নির্মূলে কার্যকারী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদব্যক্ত করেন।
বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৪ উপলক্ষ্যে সিভাসু কর্তৃক আয়োজিত অন্যান্য কর্মসূচি মধ্যে ছিলো-১০০টি পোষা প্রাণীকে বিনামূল্য জলাতঙ্কের টিকা প্রদান, পোষা প্রাণীর মালকিদরেকে নিয়ে জলাতঙ্ক সম্পর্কিত সচতেনতামূলক সভা, বিতর্ক প্রতিযোগিতা, পোস্টার ও চিত্র প্রদর্শনী।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited