শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:১৩ পিএম, ২০২২-০৯-০১
ফ্রিডম ডে বা স্বাধীনতা দিবস উৎযাপন করছে তালেবান। বিদেশী সেনা প্রত্যাহারের প্রথম বার্ষিকী উদযাপনে কাবুলের রাস্তায় শিশুদের আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আফগানিস্তানে গতকাল বুধবার ছিল সরকারি ছুটি। দিনটিকে জাতীয় ছুটি ঘোষণা করেছে তালেবান সরকার। ২০ বছরের নৃশংস যুদ্ধের পর আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন সেনা প্রত্যাহারের প্রথম বার্ষিকী উদযাপন করা হয়েছে এ দিন। এ জন্য রাজধানী কাবুল সেজেছে রঙিন আলোয়।
বুধবার কাবুলে তিনটি সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয় উদযাপন সংবলিত ব্যানারগুলো সবার নজর কাড়ে। যুক্তরাষ্ট্র ছাড়াও সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং ব্রিটেন আফগানিস্তানে যুদ্ধে হেরে গিয়েছিল। এদিন সর্বত্র পতপত করে উড়ছিল আফগানিস্তানের কলেমাখচিত নতুন পতাকা।
ইসলাম ধর্মের ঘোষণা সংবলিত তালেবানের শত শত সাদা পতাকা ও বাতি সরকারি ভবন থেকে ওড়ানো হচ্ছিল। তালেবান যোদ্ধাদের আতশবাজি এবং উদযাপনের মুহুর্মুহু বন্দুকের গুলিবর্ষণে কাবুলের আকাশ আলোকিত হয়ে ওঠে। মার্কিন দূতাবাসের কাছে মাসুদ স্কোয়ারে তালেবানের পতাকা বহনকারী সশস্ত্র যোদ্ধারা সেøাগান দিচ্ছিল ‘আমেরিকার মৃত্যু হোক’। হর্ন বাজিয়ে শহরজুড়ে গাড়ি চালিয়ে আনন্দে মেতে ওঠে তালেবান সৈন্যরা।
২০২১ সালের ১৫ আগস্ট তালেবান কাবুল দখল করতে সমর্থ হয়। ৩১ আগস্ট আমেরিকান সেনারা কাবুল ছেড়ে চলে যায়। তালেবান সরকার এখন পর্যন্ত কোনো দেশের স্বীকৃতি পায়নি। পশ্চিমাদের অভিযোগ, নতুন তালেবান এখনো দেশটিতে কঠোর আইন বজায় রেখেছে, বিশেষ করে নারী অধিকারের ক্ষেত্রে চরম কঠোরতা অবলম্বন করা হচ্ছে। বিধিনিষেধ এবং গভীরতর মানবিক সঙ্কট থাকা সত্ত্বেও আফগান নাগরিকরা খুশি। তাদের অনেকেই মনে করেন, তারা আনন্দিত যে, বিদেশী শক্তির বিরুদ্ধে তালেবান বিদ্রোহ করেছিল এবং দেশকে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে।
কাবুলের বাসিন্দা জালমাই বলেন, কাফেরদের হাত থেকে আল্লাহ আমাদের দেশকে মুক্তি দিয়েছেন এবং ইসলামিক আমিরাত প্রতিষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট মধ্যরাতে আমেরিকান সেনা প্রত্যাহার সম্পন্ন হয়। আর এর মাধ্যমে আমেরিকার দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তানে মার্কিন আগ্রাসন শুরু হয়। ২০ বছরের সংঘাতে নিহত হয় প্রায় ৬৬ হাজার আফগান সৈন্য এবং ৪৮ হাজার বেসামরিক লোক। এই সঙ্ঘাতে নিহত হয়েছিল ২ হাজার ৪৬১ মার্কিন সেনা। তাছাড়া অন্যান্য ন্যাটো দেশের ৩ হাজার ৫০০’রও বেশি সেনাকে প্রাণ দিতে হয়েছিল।
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited