চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জ্যোতি ফোরামের উদ্যোগে ৪র্থ শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

আমাদের ডেস্ক :    |    ০৬:৩৪ পিএম, ২০২৫-১০-০৫

জ্যোতি ফোরামের উদ্যোগে ৪র্থ শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

“শৈশব থেকেই শিশুদের সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সহাবস্থানের শিক্ষা দেয় মাইজভাণ্ডারী দর্শন। ধর্ম মানুষকে ভদ্র, বিনয়ী, পরমতসহিষ্ণু এবং যুক্তিবাদী হতে শেখায়। শিশু-কিশোরদের সংকীর্ণতা থেকে বের করে তাদের সুপ্ত প্রতিভার কল্যাণকর বিকাশ করা, উন্মুক্ত মনের অধিকারী করা এবং মানবতার চেতনায় উজ্জীবিত ব্যক্তিত্ব তৈরি করার একটি প্রচেষ্টা জ্যোতি ফোরামের এই আয়োজন।”

বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৭তম বার্ষিক ওরশ শরিফ মহান ২৬শে আশ্বিন  উপলক্ষে জ্যোতি ফোরামের ব্যবস্থাপনায় আয়োজিত ‘৪র্থ শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন জ্যোতি ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।

গত ০৪-১০-২০২৫ইং, শনিবার, ফটিকছড়ির হারুয়ালছড়িস্থ পাটিয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় পর্ষদ সভাপতি জনাব মোহাম্মদ জয়নাল আবেদীন তাওরাত। সাধারণ সম্পাদক মোহাম্মদ নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জ্যোতি ফোরামের উপদেষ্টা জনাব মোহাম্মদ নুরুল আনোয়ার, মোহাম্মদ আব্দুল মান্নান, এস. এম. এমরান, মোহাম্মদ ওমর ফারুক, সৈয়দ মোহাম্মদ শফিউল আজিম সুমন, রাজর্ষি বড়ুয়া, সৈয়দ মোহাম্মদ গোফরান উদ্দীন, আশেকানে হক ভাণ্ডারী, শোকর এ মওলা মঞ্জিলের সভাপতি জনাব মোহাম্মদ আজম, সহ-সভাপতি মোহাম্মদ এহসান উল্লাহ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম এবং শোকর-এ-মওলা মঞ্জিল নির্বাহী পর্ষদের সদস্য মোহাম্মদ সজীবুল হাসান চৌধুরী ও মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকমণ্ডলী, জ্যোতি ফোরাম ও আশেকানে হক ভাণ্ডারীসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর উপস্থিত বক্তৃতা, সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন এবং রচনা—এই পাঁচ বিষয়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়সহ মাদ্রাসা ও কলেজ পর্যায়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন
 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর