চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব পালন করতে হবেঃ ইউএনও আহসান হাবিব জিতু

রায়হান সিকদার,লোহাগাড়াঃ    |    ০৫:৩৪ পিএম, ২০২০-১০-১৪

স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব পালন করতে হবেঃ ইউএনও আহসান হাবিব জিতু

লোহাগাড়া উপজেলা নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান হাবীব জিতু বলেছেন,হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ২২ অক্টোবর উদযাপন হবে। করোনা ভাইরাসে বৈশ্বিক মহামারী আকারে ধারণ করায় সীমিত আকারে পূজা পালন করতে হবে। স্বাস্হ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। কোন প্রকার ডিজে গান পরিবেশন করতে পারবেনা। সবাইকে সরকারী আদেশ মেনে পুজা উদযাপন করতে হবে। তিনি আরও জানান,মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশে করোনাকালীন পরিস্থিতি অনেক ভাল অবস্থানে রয়েছে। করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী যে মানবতা দেখিয়েছেন সত্যিই অনেক বেশী প্রশংসনীয়। দল যার যার উৎসব সবার। সম্প্রীতির দেশ বাংলাদেশ। তাই লোহাগাড়ার সকল পুজামন্ডপে স্বাস্থ্য বিধি মেনে দুর্গোৎসব পালন করতে হবে। দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে। ১৪ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন। 
এসময় বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ,উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়ার ডিজিএম সরওয়ার জাহান, লোহাগাড়া উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি, আধুনগর ইউপির সাবেক ১নং প্যানেল চেয়ারম্যান শিবুরঞ্জন পাল, সাধারণ সম্পাদক মাস্টার খোকন কান্তি নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মাস্টার প্রদীপ কুমার দাশ, সাবেক সভাপতি মাস্টার সুজিত পাল, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি প্রসেংজিৎ পাল, সহ-সভাপতি মাস্টার অসীম দাশ, লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সহ-সভাপতি, লোহাগাড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক রিটন দাশ, লোহাগাড়া উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি মাস্টার রিটন বিশ্বাস, লোহাগাড়া হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক পলাশ দাশ, বড়হাতিয়া ইউপি মেম্বার সুনিল সরকার, রাজু ধর, লোহাগাড়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল, লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাশ, বাবলা শংকর নাথ, রিটন দাশ প্রমুখ। এছাড়াও উপজেলার ৯ইউপির পুজা মন্ডপ কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর