শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৫:৪৭ পিএম, ২০২৪-১১-০৬
দীর্ঘ এক মাস পর ভ্রমণকারী পর্যটকদের জন্য সীমিত পরিসরে উন্মুক্ত করে দেয়া হয়েছে বান্দরবান ভ্রমণ।
বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বান্দরবান জেলা প্রশাসক সভা কক্ষে আয়োজিত পর্যটন স্পট উন্মুক্ত করন বিষয়ক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এ ঘোষণা দেন।
তিনি বলেন, সার্বিক নিরাপত্তা জনিত কারনে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জেলায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল।এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যাবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছিলেন সংশ্লিষ্টরা।তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা স্বাপেক্ষে সীমিত পরিসরে বান্দরবান সদর, লামা,আলীকদম ও নাক্ষ্যংছড়ি উপজেলার সকল পর্যটন স্পট ভ্রমণকারীদের জন্য উন্মুক্ত করা হল।তবে এখনো পর্যন্ত রুমা-থানচি ও রোয়াংছড়ি নিয়ে ঊর্ধ্বতন কতৃপক্ষের সিদ্ধান্ত না পাওয়ায় এই তিন উপজেলায় ভ্রমণ উন্মুক্ত করন বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ্ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জরুল হক, সেনাবাহিনী কর্মকর্তা, ডিজিএফআইয়ের কর্মকর্তা, বিজিবি কর্মকর্তা, এনএসআই কর্মকর্তা, বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা রেষ্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, ট্যুরিস্ট জীপগাড়ী মালিক সমিতির সভাপতি নাছিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited