শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৫:০৯ পিএম, ২০২২-০২-২০
চলতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত ফর্মে রয়েছেন ফখর জামান। চলতি আসরে এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচে একটি সেঞ্চুরি ও ছয় হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন।
আর প্রতিটি ম্যাচেই রানের বন্যা বইয়ে দিয়ে বাবর-রিজওয়ানের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান।
পিএসএল ইতিহাসে মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে এক আসরেই ৫০০-এর বেশি রান করা ব্যাটার হয়ে গেছেন পাকিস্তানের এ তারকা ব্যাটার।
এতদিন ধরে এই ক্লাবে ছিলেন শুধু বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
পিএসএলের এবারের আসরে এখন পর্যন্ত ফখরের সংগ্রহ ৫২১ রান। রান সংখ্যায় রিজওয়ান থেকে এগিয়ে গেলেও বাবর থেকে পিছিয়ে আছেন এখনও। যদিও দুই ইনিংস কম খেলেছেন ফখর।
সবশেষ পিএসএলে ১১ ইনিংসে সাত ফিফটির সাহায্যে ৫৫৪ রান করেছিলেন বাবর আজন। অন্যদিকে ১২ ইনিংসে ৪ ফিফটিতে ৫০০ রান করেছিলেন রিজওয়ান।
তবে বাবর আজমকে ছাপিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে ফখরের সামনে। এবারের আসরে আরও অন্তত তিনটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে লাহোর কালান্দার্সের এ তারকার।
বাবরের করা ৫৫৪ রানের রেকর্ড ভাঙতে এই তিন ম্যাচে আর মাত্র ৩৫ রান করলেই হবে। আরেকটু বাড়িয়ে মাত্র ৮০ রান করতে পারলে পিএসএল ইতিহাসে এক আসরে ৬০০ রান করা প্রথম ব্যাটার হবেন ফখর।
ফখর যে ফর্মে আছেন, তাতে বাবরের রেকর্ড ভেঙে পিএসএলে ইতিহাস গড়া কোনো বিষয় নয়। ক্রিকেটপ্রেমীরা আছেন সেই অপেক্ষায়।
তথ্যসূত্র: ইএনপিএন ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited