চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ভিন্ন সাজে ‘বিস্ময়’ ছড়ালেন জয়া আহসান

বিনোদন ডেস্ক :    |    ১১:৫৮ এএম, ২০২২-০৬-০১

ভিন্ন সাজে ‘বিস্ময়’ ছড়ালেন জয়া আহসান

একেবারেই ভিন্ন সাজে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হলেন জয়া আহসান। আগে নাম না বললে হয়তো অনেকেই চিনতেই পারত না। শুধু মেকআপেই আমূল পরিবর্তন আনেননি। শাড়ি, টিপ না পরে জয়া পরে এসেছেন সিকুইন টপ ও বেল বটম ট্রাইজার। 

এমন রূপে অভিনেত্রী জয়া আহসানকে দেখে বিস্মিত অনেকেই। তাকে চিনতে হিমশিম খেয়েছেন খোদ শোবিজের লোকজনেরাই।

সেই সাজের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী, যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। 

কেউ কেউ প্রশংসা করেছেন অভিনেত্রীর নতুন সাজকে। কেউ আবার করেছেন তিরস্কার।

জানা গেছে, ওই অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্য থেকে পোশাক আনিয়েছেন জয়া। তার সেই পোশাকের টপটি ছিল ব্যতিক্রমী ডিজাইনের, রূপালি রঙের। লাইটের আলোয় ঝিলমিল করছিল সে টপ। বেল বটম ট্রাইজারটিও ছিল আকর্ষণীয়।

এমন পোশাকের সঙ্গে বাঁ হাতে ঘড়ি পরে আর সঙ্গে পার্স নিয়ে অনুষ্ঠানের মঞ্চে উঠেন জয়া। তাক লাগিয়ে দেন সবাইকে।

শুধু পোশাকই নয়; জয়ার মেকআপও ছিল চোখে পড়ার মতো। পুরু ঠোঁট আর তীক্ষ্ণ নাক, স্টাইলিশ চুল। যেন ইংলিশ ম্যাম।

চোখে উইংড আই লাইনার ও কাজলের ছোঁয়া দেখা গেছে। চোখের উপরের পাতায় শিমার আইশেডও ব্যবহার করেছেন। তার ব্যক্তিগত মেকআপ শিল্পী দিয়েই সেজেছিলেন জয়া। 

এতোকিছুর পরও এই সাজ পছন্দ হয়নি জয়ার ভক্ত-অনুরাগীদের একাংশের। কেউ কেউ নতুন জয়াকে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘আলিফ লায়লা’র চরিত্রগুলোর সাজের সঙ্গে মিলিয়েছেন। 

তার এক ছবির তলায় তারেক রহমান নামে একজন লিখেছেন, ‘এত সেজে কি লাভ, যদি সুন্দর‌-ই না লাগে।’

আসাদুজ্জামান লিখেছেন, ‘আমার দেখা জয়া আহসানের সবচেয়ে বাজে ছবি।’ সুমাইয়া শিমু লিখেছেন, আপনাকে এই মেকআপে খুব বাজে লাগছে,সাধারণ সাজেই খুব ভালো লাগে৷’

তবে পরীর মতো লাগছে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

তবে আর যাই হোক; বাঙালি পোশাকের চেনা ছক ভেঙে জয়ার এই নতুন রূপ সাড়া ফেলে দিয়েছে নিশ্চিত। 

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর