শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৫:২২ পিএম, ২০২২-০২-০২
মীরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের নীলক্ষী চরের উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চল নিধন করে চলছে মাছ চাষ। ফলে এখানকার প্রাকৃতিক জীববৈচিত্র্য ধ্বংস হয়ে পরিবেশগত ঝুঁকিতে রয়েছে স্থানীয় জনগোষ্ঠী ও অনেক বন্যপ্রাণী। বর্তমানে এ ম্যানগ্রোভ বন ও জেগে উঠা চর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)'র আওতাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের।
মীরসরাই উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এরফান 'দৈনিক আমাদের চট্টগ্রাম'কে জানান, উপকূলীয় বন বিভাগের ম্যানগ্রোভ বনাঞ্চল বেজা কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে। ফলে , এখানে বন কাটায় বাঁধা দেয়ার কোন এখতিয়ার আমাদের নেই। তিনি আরো জানান, ডাবরখালী খাল সংলগ্ন ম্যানোগ্রোভ বনাঞ্চল দরপত্র আহবান করে কাটা হয়েছিল। তবে নীলক্ষী চরে দরপত্র আহবান না করে বন কাটলে সেটা দেখার দায়িত্ব বেজা কর্তৃপক্ষের।
মীসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের বেজা'র সহকারি ব্যবস্থাপক আমজাদ হোসেন জানান, উপকূলীয় ম্যানগ্রোভ বন কাটা নিয়ে এর আগে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও করা হয়েছে, তারপরও স্থানীয় সংঘবদ্ধ একটি চক্র বন কেটে মাছ চাষের ঘের তৈরি করছে। এ বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বন কেটে কেওড়া গাছে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে, তারপর মাটি কাটার যন্ত্র (স্ক্যাবেটর) দিয়ে এগুলো উপড়ে ফেলে পরে মাটি কেটে উঁচু করে পাড় তৈরি করে মাছ চাষের ঘের তৈরি করছে। স্ক্যাবেটর চালকদের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় রিয়াজের দায়িত্বে এখানে দু'টো স্ক্যাবেটর প্রতি ঘন্টায় ৩,২০০ থেকে ৩,৩০০ টাকা হারে ভাড়ায় কাজ করে।
এ বিষয়ে স্ক্যাবেটর ব্যবসায়ী রিয়াজ জানান, টেকেরহাটের জিয়া, রহিম, গোরফান বাগানে স্থানীয়দের কাছ থেকে দখলস্বত্ত্ব নিলে আমাকে ভাড়ায় মাটি কাটতে বলে, আমি স্ক্যাবেটর ভাড়ায় এনে কাজ শুরু করি। এ ছাড়া এখানে কাজ করতে প্রতিদিন ডিউটিতে আসা আনসার সদস্যদের টাকা দেয়া লাগে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এই উপকূলীয় ম্যানোগ্রোভ বনে রয়েছে নানান প্রজাতির বন্যপ্রাণীর অভয়ারণ্য যেমনঃ
- হরিণ, বানর, শিয়াল, দাঁড় কাক, গুইসাপ, বক, কালী বক উল্ল্যেখযোগ্য। এছাড়াও শীত মৌসুমে এখানে অতিথি পাখির আনাগোনা দেখা যায়। বিগত কয়েকবছর যাবত এখানে ম্যানগ্রোভ বন কেটে মাছের ঘের তৈরির হিড়িক চলছে। কেউ মাছের ঘের করে ইজারা দিয়ে দেয় আর কেউবা নিজে চাষ করে। এর আগে এখানে কেওড়া বন ও সরকারের ১নং খতিয়ানভুক্ত জায়গা চিংড়ি বন্দোবস্তি ও কো-অপারেটিভ বন্দোবস্তি ছিল বলে দাবি করতো একশ্রেণীর ভূমিদস্যূ।
উপকূলীয় ম্যানোগ্রোভ বন কাটার বিষয়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান জানান, বেজা কর্তৃপক্ষ গতবছর অবৈধভাবে বন কাটার বিষয়টি জানালে উপজেলা প্রশাসন তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছেন। এবছর বেজা কর্তৃপক্ষ কিছু জানায়নি, জানালে পদক্ষেপ নেয়া হবে।
জোরারগঞ্জ থাণার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূর হোসেন মামুন উপকূলীয় ম্যানগ্রোভ বন কাটার বিষয়ে 'দৈনিক আমাদের চট্টগ্রাম'কে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে উপকূলীয় বন কেটে মাছ চাষের ঘের তৈরীর কাজের আধিপত্যের জেরে গতবছর মারামারির একটি মামলা হলে সরেজমিনে তদন্তে গেলে বিষয়টি দৃষ্টিগোচর হয়, পরে উভয় পক্ষ মামলার আপোষ করার কথা জানা যায়। তবে উপকূলীয় ম্যানোগ্রোভ বন কাটার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলে পুলিশ সহযোগিতা করবে।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited