শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৪:৪০ পিএম, ২০২০-০৯-১৩
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ঘোনার মোড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জসিম উদ্দিন(২০) নামের এক মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে এ কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ। দন্ডপ্রাপ্ত জসিম উদ্দিন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ঘোনার মোড় এলাকার আবদুল মতলবের পুত্র।
জানা যায় ,উপজেলার বড়হাতিয়া ঘোনার মোড় সরকারী খাস ছড়া এলাকা হতে কিছুদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। অভিযান পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ ধারায় জসিমকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তৌছিফ আহমেদ জানান,অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে বড়হাতিয়া ঘোনার মোড় এলাকায় অভিযান চালিয়ে জসিমকে এক মাসের বিনাশ্রম কারদন্ড প্রদান করা হয়েছে। যারা অবৈধভাবে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited