শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি : | ০৭:০৮ পিএম, ২০২১-১২-০৮
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠানের নির্দেশনাবলী বাস্তবায়নের নিমিত্তে চট্টগ্রামের লোহাগাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ০৮ (ডিসেম্বর) ২০২১ সকাল ১১টায় লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ , উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক,উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,পদুয়া রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা বলেছেন, মহান বিজয়ের মাস। মহান বিজয়ের মাসে সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে আগামী ১৬ ডিসেম্বর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি উপজেলা প্রশাসন হাতে নিয়েছেন। অনুষ্ঠানে উপজেলার কর্মরত সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সরকারী,আধা সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের সকল নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited