শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০২:০১ পিএম, ২০২১-১২-১৩
বান্দরবান সদর উপজেলার ডলুপাড়া থেকে অপহৃত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বান্দরবান জেলা কমিটির সদস্য ও বান্দরবান থানা কমিটির সাধারণ সম্পাদক পুশৈ থোয়াই এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ ডিসেম্বর) সকালে বান্দরবান-চন্দ্রঘোনা সড়কের আমতলীপাড়ার পাহাড়ের উপরে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী পুশৈ থোয়াই মারমাকে ডলুপাড়া থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে এলাকাবাসী তাকে খোঁজ করতে থাকে। একপর্যায়ে সোমবার সকালে আমতলী পাড়া এলাকায় পাহাড়ের উপরে একটি গর্তে মাটিচাপা দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে এলাকাবাসীর সহযোগিতায় মাটি খুঁড়ে পুশৈ থোয়াই এর মরদেহ উদ্ধার করে।
এদিকে ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এলাকাটিতে নিরাপত্তা জোরদার করেছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পুশৈ থোয়াই এর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited