শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৯:০৬ পিএম, ২০২৬-০৯-০৬
আলমগীর রানা, বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালীতে ১২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. করিম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) মো. জুয়েল রানাসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, উপজেলার ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের গোলক কানুন বাজারের পূর্ব পাশে হামিদিয়া মাদ্রাসা সংলগ্ন ব্রিজের ওপর থেকে মো. করিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো. করিম জ্যৈষ্ঠপুরা এলাকার (মমিন সাহেবের বাড়ি) মৃত আব্দুল হকের ছেলে।
এ ঘটনায় বোয়ালখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বোয়ালখালী থানার মামলা নং-০৫, তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited