চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আগামী বছর ঢাকা সফরে আসছেন এরদোয়ান

ঢাকা অফিস :    |    ১২:০১ পিএম, ২০২১-১২-১৯

আগামী বছর ঢাকা সফরে আসছেন এরদোয়ান


ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল  ড. মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, আগামী বছর সুবিধাজনক সময়ে তুরস্কের রাষ্ট্রপতি রজপ তাইপ এরদোয়ানের বাংলাদেশ সফরের মধ্যদিয়ে দু′দেশের সম্পর্ক নব উচ্চতা ও নতুন মাত্রা লাভ করবে। ইস্তাম্বুলে মহান বিজয় দিবসের ৫০ বছরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সমাপনী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।


শনিবার ( ১৮ ডিসেম্বর) ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট অফিস এ তথ্য জানায়।
ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বিজয় দিবস উপলক্ষে তুরস্কের একটি পাঁচতারকা হোটেলে ′বাংলাদেশ নাইট′ এর আয়োজন করে । অনুষ্ঠানে তুরস্কের বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়িবৃন্দ, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং প্রবাসী বাংলাদেশিসহ প্রায় দু′শত অতিথি অংশগ্রহণ করে।

স্বাগত বক্তব্যে কনসাল জেনারেল  ড. মোহাম্মদ মনিরুল ইসলাম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার দূরদর্শী নেতৃত্বে বিশ্বমানচিত্রে বাংলাদেশ নামক দেশটির জন্ম হয়েছিল। তিনি আরো স্মরণ করেন, মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা ।

কনসাল জেনারেল আরো বলেন, বঙ্গবন্ধু শুধু মাত্র আমাদের একটি সার্বভৌম দেশ ও জাতিসত্ত্বা, নিজস্ব মানচিত্র এবং লাল সবুজ পতাকাই দেননি, তিনি দিয়েছিলেন একটি স্বপ্ন -সোনার বাংলা- ক্ষুধা, দারিদ্রমুক্ত একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন । আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সে স্বপ্নের বাস্তবায়ন হতে চলেছে।

কনসাল জেনারেল তুর্কি সহকর্মী ও বন্ধুগণকে আমন্ত্রণ জানান বাংলাদেশের এ উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হতে । তিনি বলেন, আমাদের দু′দেশের সম্পর্ক ও বন্ধুত্ব এখন অনেক শক্তিশালী ও সম্প্রসারিত। এ সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর তুরস্কের সফরের মধ্যদিয়ে এ সম্পর্ক আরো এক ধাপ এগিয়েছে। পররাষ্ট্র মন্ত্রীর সফরের সময় আংকারায় বঙ্গবন্ধুর নামে একটি পার্ক নামকরণ করা হয়েছে এবং বঙ্গবন্ধুর জ্যাদ্দেসিতে বঙ্গবন্ধুর একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচিত হয়েছে যা দুই দেশের মধ্যকার ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরো জোরদার করবে বলে, তিনি আশাবাদ ব্যক্ত করেন। আগামী বছর সুবিধাজনক সময়ে তুরস্কের রাষ্ট্রপতি রজপ তাইপ এরদোয়ানের বাংলাদেশ সফরের মধ্যদিয়ে দু′দেশের সম্পর্ক নব উচ্চতা ও নতুন মাত্রা লাভ করবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট ইস্তাম্বুলের উদ্যোগে ও শাকিল রেজা ইফতির পরিচালনায় নির্মিত তুরস্কে বঙ্গবন্ধু প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হয় । উল্লেখ্য, এটিই বঙ্গন্ধুর উপরে তুর্কি ভাষায় নির্মিত প্রথম প্রামাণ্যচিত্র যেখানে তুর্কির প্রখ্যাত ইতিহাসবিদ, লেখক, সাংস্কৃতিক ও ব্যবসায়িবৃন্দ, বঙ্গবন্ধু সম্পর্কে তার ভাবনা ও অনুভুতির কথা ব্যক্ত করেছেন । বঙ্গবন্ধুর ছবি নিয়ে আয়োজিত ′বঙ্গবন্ধুর ফটো প্রদর্শনী′ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে, বাংলাদেশ ও তুর্কি শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় যেখানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিকে তুলে ধরা হয় । অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় চিত্রতারকা অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা, যাদের  অংশগ্রহণ অনুষ্ঠানের আনন্দের মাত্রা বহুগুণে বাড়িয়ে দেয় ।

এ উদযাপনকে স্মরণীয় করে রাখার জন্য কেক কাটিং সিরেমনির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর