শিরোনাম
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:: | ১০:৫১ পিএম, ২০২২-০৮-২৯
রামগড় তথ্য অফিসের আয়োজনে মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষে বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড এবং সাফল্য অর্জন বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ সভা কক্ষে রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন'র সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। অনুষ্ঠানে যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, ইউপি সচিব অপু দে, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কে আজাদ, ইউপি সদস্য আবদুল মতিন, ইউপি সদস্য শাহিনা আক্তারসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ, গুজব ও সাম্প্রদায়িকতা বিরোধী সচেতনতা, বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং মাদক ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। সমাবেশে প্রায় দুই শতাধিক মহিলা অংশগ্রহন করে।
বঙ্গবন্ধুর জীবনী, বাল্যবিবাহ ও সাম্প্রদায়িকতা বিরোধী সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে নবারুণ ও সচিত্র বাংলাদেশ পুস্তিকা বিতরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited