চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

কর্মজীবনে সফল হতে হলে বিশেষ বিষয়ে দক্ষতা জরুরি: নওফেল

নিজস্ব প্রতিবেদক    |    ১০:০৯ পিএম, ২০২২-০১-০৯

কর্মজীবনে সফল হতে হলে বিশেষ বিষয়ে দক্ষতা জরুরি: নওফেল

আমরা কোনো কাজকে ছোট করে না দেখে যদি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত ও দক্ষ হই তাহলে আমাদের কাজের অভাব হবে না। ব্যবসা করতে গেলেও দক্ষতার প্রয়োজন আছে, কোন পণ্য ভালো হবে, কোন পণ্য কম দামে কিনে বেশি দামে বিক্রি করা যাবে সেই দক্ষতা না থাকলে ব্যবসায় সফল হওয়া যাবে না।


কর্মজীবনে সফল হতে হলে বিশেষ কাজের দক্ষতা ও কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই।
রোববার (৯ জানুয়ারি) নগরের বাকলিয়া ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় ব্যক্তিগত তহবিল থেকে চর চাকতাই সিটি করপোরেশন স্কুলের ১৫০ শিক্ষার্থীর মাঝে ১ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদানকালে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতে আপনারা কী করবেন। জীবনে সফল হতে হলে ভবিষ্যতের কর্মপরিকল্পনা এখনি নির্ধারণ করতে হবে। শুধু স্কুলের বইয়ের শিক্ষার মাঝে আপনাদের আটকে থাকলে হবে না, পাঠ্যপুস্তক শিক্ষার দরকার অবশ্যই আছে কিন্তু এর বাইরেও কোনো একটা কাজের দক্ষতা আমাদের অর্জন করার দরকার আছে। কোনো একটা বিশেষ বিষয়ে দক্ষতার প্রয়োজন আছে। আমরা বাগান করতে পারি সেইটার একটা দক্ষতা আছে, কৃষিভিত্তিক দক্ষতা আছে, হাঁস- মুরগি-গরু পালনের একটা দক্ষতা আছে। শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরিজীবী দিয়ে দেশ চলবে না। দেশ চলতে হলে সব শ্রেণি-পেশার মানুষের প্রয়োজন। সরকারের পক্ষে সবাইকে চাকরি দেওয়া সম্ভব না। এটা বিশ্বের কোনো দেশের সরকারের পক্ষেই সম্ভব না। আমাদের দেশে অনেক চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে এগুলো সব সরকারি না, অনেক বেসরকারি চাকরিও আছে। আমাদের ইন্টারনেট ব্যবহার করলেই হবে না, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে হবে।  

শিক্ষা উপমন্ত্রী বলেন, জলবদ্ধতা থেকে রেহাই পেতে হলে খেয়াল রাখতে হবে আমরা যাতে নালা বা খালে পলিথিন,পানির বোতল, ময়লা ফেলে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করি। নালা ময়লা আবর্জনা ফেলার জায়গা না, নালা হচ্ছে পানি যাওয়ার জন্য। আমাদের ফেলা ময়লা, পলিথিনের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হলে তাতে আমরাই দুর্ভোগে পড়বো। আমরা যদি সচেতন না হই তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকার যে প্রকল্প দিয়েছেন তার সুফল পাবো না, তাই জলাবদ্ধতা নিরসন করতে হলে সবাইকে আন্তরিক হতে হবে।

তিনি বলেন, অনেকের মধ্যে মাস্ক না পরার প্রবণতা দেখতে পাচ্ছি, বাংলাদেশ সহ সারাবিশ্বে আবার করোনার বিস্তার পাচ্ছে, করোনা থেকে রক্ষা পেতে সবাইকে মাস্ক পরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আলম মিয়ার সভাপতিত্বে ও নগর যুবলীগের সাবেক শ্রম ও কর্মসংস্থান সম্পাদক বখতিয়ার ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ, ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ বাহাদুর, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শাহীন আক্তার রোজী, বাকলিয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, বাকলিয়া থানা আওয়ামী লীগের সদস্য ইসমাইল চৌধুরী সেলিম প্রমুখ।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর