শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৫৩ পিএম, ২০২১-০৭-০৫
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৫৯ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৪ দশমিক ১২ শতাংশ।
এ নিয়ে মোট আক্রান্ত ৬০ হাজার ৯২৭ জন। এইদিন করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টের পাশাপাশি ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এদিন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে রাউজান উপজেলায়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ৫৫৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪১৪ জন এবং উপজেলায় ১৪৫ জন। এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে ৬০ হাজার ৯২৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭২২ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। এদের মধ্যে নগরে ১ জন এবং উপজেলায় ৪ জন।
এদিকে করোনার সংক্রমণ রোধে এক সপ্তাহের লকডাউনের পঞ্চম দিনেও ঢিলেঢালাভাব লক্ষ্য করা গেছে। সড়কে গণপরিবহণ না থাকলেও ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল তুলনামূলক বেশি। কাঁচাবাজারগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মাস্কবিহীন ঘোরাফেরা করছেন সাধারণ মানুষ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited