শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৭:২৬ পিএম, ২০২২-০২-২২
মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ ইউনিয়নের হাজীশ্বরাই গ্রামে বিদেশী মদ ও মদ তৈরীর উপকরণসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
গত রবিবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল বিদেশী মদ ও মদ তৈরীর উপকরণসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে ।
আটককৃত আসামির নাম সজল কুমার বৌদ্ধ (৪৭)। সে একই গ্রামের মৃত কুমোদ বৌদ্ধ'র ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন হাজীশ্বরাই গ্রামে আটক আসামীর নিকট হতে ১৯৩ বোতল বিদেশী মদ ও ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
এসময় আরো ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক চোলাই মদ তৈরির উপকরণগুলো ধ্বংস করা হয়েছে। জোরারগঞ্জ থাণার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন জানান, র্যাবের অভিযানে আটককৃত আসামিকে গত সোমবার জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে , এবং আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited