শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৯:২৭ পিএম, ২০২৫-০৫-০৩
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে সাংবাদিক সুরক্ষা আইন শীঘ্রই বাস্তবায়ন চাই। ওই সুপারিশমালা বাস্তবায়ন হলে গণমাধ্যমে জগতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। ভবিষ্যতে গণমাধ্যমের ওপর ভর করে কোন ফ্যাসীবাদী শক্তি আসতে পারবে না। ফ্যাসিবাদমুক্ত দেশে সাংবাদিকতায় দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। ৩ মে চেরাগী পাহাড়স্থ মনিরুজ্জামান ইসলামাবাদী স্কুল মিলনায়তনে অধিকারের মুক্ত গণমাধ্যম দিবসে সভায় বক্তারা একথা বলেন।
অধিকারের ডিফেন্ডার আব্দুল্লাহ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি লেখক সাংবাদিক মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জাফর ইকবাল, ব্যাংকার কাজী জসিম, ইঞ্জিনিয়ার মুবিন, রাজনীতিক সাথী উদয় কুসুম বড়ুয়া, রাফসান জানি, সারোয়ার মন্জু, মো. জিয়া উদ্দিন, মো. শাহীন, জিতেন বড়ুয়া, ইকবাল, রাইসা হাসান, মীর বরকত, জাবেদ রেজা, রোজিনা, হাবিবুল আক্কসা, ইব্রাহিম হোসেন। প্রধান অতিথি বলেন, এখন সাংবাদিকদের হাতে সেই স্বাধীন কলম নেই। যে কলম ছিলো সৃষ্টির শ্রেষ্ঠ উপহার, যা মহান আল্লাহ মানুষকে দিয়েছেন সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার জন্য। আজ সেই কলম রাষ্ট্র ও পুজিবাদে হাতে বন্দি, ফলে সাংবাদিকরা সত্য জানলেও স্বাধীনভাবে লিখতে পারেন না।
নির্বাচন হলেই গণতন্ত্র নিশ্চিত হয় না। নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারকে “ভালো মানুষ” হিসেবে দেখি। কিন্তু নির্বাচনের নামে অযোগ্য ও দুর্নীতিপরায়ণ লোকদের ক্ষমতায় পৌঁছানোর সুযোগ করে দেয়, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা হয়ে পড়ে প্রশ্নবিদ্ধ। আলোচনা শেষে চেরাগীর মোড়ে র্যালি অনুষ্ঠিত হয়।
রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত
ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) : সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited