শিরোনাম
আ.ন.ম. তাজওয়ার আলম | ০২:২১ পিএম, ২০২৬-০৪-১০
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চকবাজার থানার বিশেষ অভিযানে ‘মলম পার্টি’ বা অজ্ঞান চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং লুট করা নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৭ এপ্রিল বিকেল আনুমানিক ৪টা ৫ মিনিটে নগরীর চকবাজার থানাধীন ওয়াসা মোড় সংলগ্ন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের সামনে একটি সিএনজি অটোরিকশায় এসে বেলাল উদ্দিন (৪৫), কবির মুন্সী (৩২) ও অজ্ঞাতনামা আরও একজন মিলে বুদ্ধিনাশক পদার্থ ব্যবহার করে বাঁধন সরকার (২৭) নামের এক ব্যক্তিকে অচেতন করে তার কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চকবাজার থানায় মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোড ১৮৬০-এর ৩২৮ ও ৩৯২ ধারায় রুজু করা হয়।
পরবর্তীতে ৯ এপ্রিল ভোরে চকবাজার থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদের নির্দেশে এসআই প্রকাশ রায়ের নেতৃত্বে একটি দল হালিশহর থানার রঙ্গীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে প্রধান আসামি বেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত চট্ট মেট্রো-থ-১২-৬৭৮৬ নম্বরের সিএনজি অটোরিকশা এবং লুট হওয়া ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। চক্রটি স্কোপোলামিনসহ বিভিন্ন ধরনের চেতনানাশক পদার্থ ব্যবহার করে নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে সাময়িকভাবে অচেতন করে সর্বস্ব লুট করে।
এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলছে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited