চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

৭০০ কোটি টাকায় স্থাপিত হবে দেশের তৃতীয় সাবমেরিন কেবল

ঢাকা অফিস :    |    ০১:৪৬ পিএম, ২০২০-১২-০১

৭০০ কোটি টাকায় স্থাপিত হবে দেশের তৃতীয় সাবমেরিন কেবল

আন্তর্জাতিক টেলিযোগাযোগ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নেই এবার এই উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে চলতি বছরের অক্টোবর থেকে ২০২৪ সালের জুন মেয়াদি লক্ষ্যে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপনে নতুন একটি প্রকল্প চূড়ান্ত অনুমোদন পেতে যাচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে রাজধানীর এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া অর্থবছরের ১৭তম একনেক সভার সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের সভায় অনুমোদনের জন্য মোট চারটি প্রকল্প উপস্থাপন করেছে পরিকল্পনা কমিশন। 
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় হতে পারে দুই হাজার ১০০ কোটি টাকারও বেশি অর্থ। এ ছাড়া একনেক টেবিলে উপস্থাপিত অন্য তিন প্রকল্পের সবগুলোতেই আনা হচ্ছে সংশোধনী, এতে বাড়ছে ব্যয় আর বাস্তবায়নের মেয়াদও। 
প্রকল্পগুলোর মধ্যে নরসিংদী জেলার পাঁচ নদী পুনরায় খননে সরকারের সম্ভাব্য বরাদ্দ ৪০৩ কোটি টাকা। কমিশন সূত্রে জানা যায়, নরসিংদী জেলার অন্তর্ভুক্ত আড়িয়াল খাঁ নদী, ব্রহ্মপুত্র নদ, পাহাড়িয়া নদী, মেঘনা শাখা নদী ও পুরাতন ব্রহ্মপুত্র শাখা নদ পুনঃখনন প্রকল্পের মুল ব্যয় ছিল ৫০০ কোটি ২৮ লাখ টাকা। আজকের সভায় বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে ৪০৩ কোটি ১৪ লাখ টাকা, এ ছাড়া এই প্রকল্পে এক বছর সময় বাড়ানোর প্রস্তাবেও অনুমোদন দিতে পারে একনেক। সেক্ষেত্রে মোট ব্যয় দাঁড়াবে ৯০৩ কোটি ৪২ লাখ টাকা।
টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকায়ন প্রকল্পে ব্যয় বাড়ানো হচ্ছে প্রায় সাড়ে ৭০০ কোটি টাকা। এই প্রকল্পের মূল ব্যয় ছিল ২ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার টাকা। ব্যয় বাড়িয়ে যার প্রথম সংশোধনীতে অনুমোদন দিতে যাচ্ছে একনেক। 
এ ছাড়া স্থানীয় সরকারের মিউনিসিপ্যাল গভর্ন্যান্স অ্যান্ড সার্ভিসেস প্রজেক্ট-এমজিএসপি প্রকল্পের দ্বিতীয় সংশোধনীও পেতে পারে চূড়ান্ত অনুমোদন। এই প্রকল্পের মূল ব্যয় ছিল ২ হাজার ৪৭০ কোটি ৯৩ লাখ ৯২ হাজার টাকা। প্রথম সংশোধনীতে ব্যয় না বাড়লেও, এবার দ্বিতীয় সংশোধনীতে ২৭৭ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিতে পারে একনেক। এতে প্রকল্পের মোট ব্যয় গিয়ে দাঁড়াবে ২ হাজার ৭৪৮ কোটি ৯৯ লাখ ২৯ হাজার টাকায়। 
সভাশেষে অনুমোদিত প্রকল্পগুলোর সঙ্গে এর অর্থায়ন আর বাস্তবায়ন প্রক্রিয়ার বিস্তারিত নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলমের।
 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর