চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

আলীকদমে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::    |    ০৮:০৮ পিএম, ২০২৫-০৬-২৮

আলীকদমে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

এস.এফ.এম মোস্তাঈন বিল্লাহ

“গাছ লাগাবো, গাছ বাঁচাবো, আমার সবুজ প্রাণ
সবুজ সতেজ করবো এদেশ, খোদার সেরা দান”—
এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের আলীকদম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ (শিবির) পরিবেশ সচেতনতা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।

শনিবার, ২৮ জুন বিকাল ৪টায় আলীকদম সেনা জোন সংলগ্ন মাতামুহুরী ব্রিজ অতিক্রম করে পোয়ামুহুরী সড়ক সংলগ্ন এলাকায় এই কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী যুব বিভাগের আলীকদম উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম রাজু। সঞ্চালনায় ছিলেন সাধারণ সেক্রেটারি আমজাদ সাদেকী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাসুক এলাহি।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বান্দরবান পার্বত্য জেলা সভাপতি কলিম উল্লাহ, নয়াপাড়া ইউনিয়ন পরিষদ মসজিদের ইমাম মাওলানা মো. ছলিম উল্লাহ সহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ। 

অতিথিরা বলেন, “পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-ও বৃক্ষরোপণে উৎসাহ দিয়েছেন, যা আমাদের প্রেরণা।”

এই কর্মসূচির আওতায় রাস্তাঘাটের পাশে, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বসতবাড়ির আশপাশে ফলজ ও বনজসহ নানা প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।

এছাড়াও পথচারীদের মাঝে শতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়, যাতে সাধারণ মানুষও এই উদ্যোগে অংশগ্রহণ করতে পারেন। স্থানীয়রা এই পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যাপক প্রশংসা করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় পর্যায়ে এই ধরণের কার্যক্রম পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর