শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৭:৩৮ পিএম, ২০২৬-০২-২৪
পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা তদারকি ও ভোক্তা স্বার্থ সংরক্ষণে বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়। এ সময় মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ট্রেড লাইসেন্স না থাকার অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা : পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় সামাজিক ও পেশাজীবী মহলের মিলনমেলায় পরিণত হয় ইফতা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited