শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৭:২১ পিএম, ২০২৪-১০-২৪
অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ও বাজারে ডিমের দাম নিয়ন্ত্রণে সুলভ মূল্যে ডিম বিক্রি শুরু করেছেন বোয়ালখালী উপজেলা প্রশাসন।আজ বিকেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সুলভ মূল্যে ডিম বিক্রয় কর্মসূচির দ্বিতীয় দিনে পৌর সদরের শহীদ মিনার চত্বরে সাড়ে ৩ হাজার ডিম বিক্রি করেছেন উপজেলা প্রশাসন। এর আগে গতকাল ১৪০ টাকা ডজন মূল্যে কানুনগোপাড়া মোড়ে ডিম বিক্রি কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা। এতে সাড়া পড়েছে ক্রেতাদের মাঝে। উপজেলা সদরের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ দোকানে ডিম নেই। এ বিষয়ে দোকানদার আরমান বলেন, ১৬০ টাকা দরে ডিমের ডজন কিনতে আগ্রহী নন ক্রেতারা। তাই ডিম রাখতে পারছি না। ডিম বিক্রেতা শাহীনুর জানান, ডিম তেমন বিক্রি নেই। মাঝে মাঝে দু’একজন ক্রেতা আসেন ডিমের জন্য। ডজন ১৫৫ টাকা কিনে ১৬০ টাকা বিক্রি করছি। এরমধ্যে দুই একটি ভেঙে গেলে বা নষ্ট পড়লে তো লাভের চেয়ে ক্ষতি হয়। সুলভ মূল্যে ডিম কিনতে আসা আবু তাহের বলেন, গত ১৫ দিন ধরে ডিম নিই নাই। বাজারের চেয়ে কম মূল্যে ডিম বিক্রি হচ্ছে জানতে পেরে ডিম কিনছি। নাতি-নাতনিরা ডিম ছাড়া ভাত খেতে চান না। সাথে যদি সুলভ মূল্যে আলু বিক্রি করতো তাহলে ভালো হতো। ইউএনও হিমাদ্রী খীসা বলেন, ডিম বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। ডিমের পাশাপাশি পেঁয়াজ বিক্রিও শুরু করা হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যকে নিন্ম মধ্যবিত্ত ও মধ্যবিত্তের নাগালে আনতে উপজেলা প্রশাসনের এ কার্যক্রম চলমান থাকবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited