চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পতেঙ্গা সৈকতে কিশোরীকে মারধর-হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪৮ পিএম, ২০২১-০৩-১৩

পতেঙ্গা সৈকতে কিশোরীকে মারধর-হত্যার হুমকি

নগরীতে শিশু-কিশোরদের মধ্যে অপরাধপ্রবণতা বেড়েই চলছে। অপরাধে জড়িয়ে পড়ছে দরিদ্র থেকে উচ্চবিত্ত অনেক পরিবারের সন্তান। ঘটছে খুনোখুনির ঘটনাও। এর মাঝেই পতেঙ্গা সমুদ্র সৈকতে এক কিশোরীকে অপর দুই কিশোর ও কিশোরী মিলে মারধর এবং লাশ ফেলে দেয়ার হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এক মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, সৈকতের কাছেই দাঁড়িয়ে ও বসে কথা বলছেন দুই কিশোরী ও এক কিশোর। দাঁড়িয়ে থাকা কিশোরী চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তার ছেলে বন্ধুকে উদ্দেশ করে বলছেন, ‘ওই দিন আমাকে মারার জন্য ছুড়ি নিয়েছে বেটা।’ এসময় পেছনে এসে এক কিশোরকে (ছেলে বন্ধু) বসে থাকা কিশোরীর মাথায় আঘাত করে বলতে শোনা যায় ‘মারলে এভাবেও তো মারা যায়’।

আঘাত পেয়ে নির্যাতিতা কিশোরী বলেন, ‘ভাইয়া প্লিজ..’। কিন্তু ওই কিশোর তার কথা না শুনেই ‘ওকে মারবা কেন’ বলে কিশোরীর মাথায় ও মুখে আঘাত করতে থাকে এবং বলতে থাকে ‘আমাকে চেন তুমি’।

এক পর্যায়ে দাঁড়িয়ে থাকা কিশোরীকে বলতে শোনা যায়, ‘আমি চাইলে তুমি এখান থেকে জিন্দা যাইতে পারবা না। তুমি ওই দিন কোন সাহসে ছুড়ি নিছ। আমি চাইলে তুমি যেতে পারবা না।’ নির্যাতিতা কিশোরী তার হাত ধরে অনুনয়-বিনয় করলেও মন গলেনি তার। উত্তরে মারধরকারী কিশোরীকে বলতে শোনা যায়, ‘তুমি জানো, আমি বললে এখানে তোমার লাশ ফেলে দেবে।’

হামলার শিকার কিশোরীর পরিচয় জানা না গেলেও নাম জানা গেছে দুই হামলাকারীর। তারা হলেন- তাহমিনা সিমি ও তার ছেলে সঙ্গী মেহেরুল।

বিষয়টি নজরে আনা হলে সিএমপির বন্দর ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মিলন মাহমুদ বলেন, ‘আমরা ভিডিওটি যাচাই করছি। ঘটনাটি কবেকার? ওই কিশোর-কিশোরীরা কারা তা জানার চেষ্টা করা হচ্ছে। আশা করছি দ্রুত এ ঘটনায় পদক্ষেপ নিতে পারব।’

প্রসঙ্গত, ২০১৮ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে প্রায় ৪০টি গুরুতর অপরাধের ঘটনায় জড়িত কিশোর ও তরুণরা। এর মধ্যে খুনের ঘটনা ঘটে ২৪টি। সেসব ঘটনায় মদদ দেয়ার অভিযোগ ৫০ কথিত বড় ভাইয়ের বিরুদ্ধে। যারা নিজেদের পরিচয় দেন ক্ষমতাসীন দলের নেতাদের অনুসারী হিসেবে। সাম্প্রতিক বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রী-কিশোরীরাও এসব গ্যাংয়ে জড়িয়ে পড়ছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর