চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

অনলাইন ক্লাস চালু করছে চট্টগ্রাম জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার :    |    ১২:২৭ পিএম, ২০২০-০৮-২৪

অনলাইন ক্লাস চালু করছে চট্টগ্রাম জেলা প্রশাসন

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর প্রায় ৫ মাস ধরে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা পরিস্থিতির তেমন উন্নতি না হওয়ায় কবে নাগাদ বন্ধ এসব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তাও নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সমন্বিত অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করতে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকাল ৩টায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সমন্বিত অনলাইন শিক্ষা কার্যক্রমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গণিতসহ পাঁচটি বিষয়ের ওপর ক্লাস থাকবে। 
এছাড়া নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক ক্লাসসহ মোট ১৩টি বিষয়ের ওপর ক্লাস নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জুম অ্যাপস এবং ফেসবুকের মাধ্যমে পরিচালনা করা হবে এই অনলাইন শিক্ষা কার্যক্রম।  
কার্যক্রম পরিচালনা করতে ইতোমধ্যে নগরের সরকারি স্কুলের বাছাইকৃত শিক্ষকদের নিয়ে প্রতিটি বিষয়ের জন্য ১০ জন করে ‘শিক্ষক প্যানেল’ গঠন করা হয়েছে। প্রতি সপ্তাহের শুরুতে ক্লাস রুটিন প্রকাশের পর দৈনিক ৪ থেকে ৬টি বিষয়ের ওপর ঘণ্টাব্যাপী ক্লাস নেবেন এসব শিক্ষকরা।  
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এজেডএম শরীফ হোসেন জানান, করোনার কারণে থমকে যাওয়া শিক্ষাকার্যক্রমে গতি আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করা হচ্ছে।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে টিভিসহ কয়েকটি মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করা হলেও সেখানে শিক্ষকরা শুধু লেকচার দিয়ে চলে যান। শিক্ষার্থীদের প্রশ্ন করার বা তাদের সমস্যা সমাধানের কোনো সুযোগ সেখানে নেই।
‘এই কারণে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করছি। এর মাধ্যমে শিক্ষক যেমন বিষয়ভিত্তিক লেকচার দেবেন, তেমনি কোনো শিক্ষার্থী কোনো টপিক বুঝতে না পারলে তার প্রশ্ন করার সুযোগ থাকবে।
যেভাবে পরিচালিত হবে শিক্ষা কার্যক্রম
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এজেডএম শরীফ হোসেন বলেন, প্রতি সপ্তাহের শুরুতে আমরা জেলা প্রশাসনের ফেসবুক পেইজে একটি ক্লাস রুটিন প্রকাশ করবো। রুটিনে উল্লেখিত নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট বিষয়ে জুম অ্যাপসের মাধ্যমে শিক্ষক ক্লাস নেবেন।
তিনি বলেন, ধরুন- কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির গণিতের একজন শিক্ষক জুম অ্যাপসের মাধ্যমে তার স্কুলের শিক্ষার্থীদের জন্য লেকচার দেবেন। সেটা আমরা শেয়ারিং এর মাধ্যমে জেলা প্রশাসনের ফেসবুক পেইজে লাইভ দেবো। শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক কথা বলার সুযোগ সেখানে থাকবে।
এজেডএম শরীফ হোসেন বলেন, স্কুলের শ্রেণিকক্ষে যেমন শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে শ্রেণিকার্যক্রম পরিচালিত হয়, আমাদের এই সমন্বিত অনলাইন শিক্ষাকার্যক্রমেও ভার্চুয়াল শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ থাকবে। অনলাইনের মাধ্যমে যে কোনো শিক্ষার্থী অংশ নিতে পারবে।
‘করোনার কারণে অনেক অভিভাবকের আয় কমে গেছে। অনেকে বাসায় টিউটর রাখা বন্ধ করে দিয়েছেন। এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মাধ্যমিকের শিক্ষার্থীরা। তাই আমরা সমন্বিত অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য মাধ্যমিক শ্রেণিকে বাছাই করেছি। আশা করি, এতে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবেন। তাদের পড়াশোনায় গতি আসবে। ’

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর