চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

কোয়ারেন্টাইনে থেকেও অনুশীলনে মাহমুদউল্লাহর সন্তুষ্টি

স্পোর্টস ডেস্ক :    |    ০৭:৩১ পিএম, ২০২১-০৩-০৮

কোয়ারেন্টাইনে থেকেও অনুশীলনে মাহমুদউল্লাহর সন্তুষ্টি

আর মাত্র দুই দিন, তারপর মিলবে মুক্তি। নিউ জিল্যান্ডে পৌঁছানোর পর দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে যে বাংলাদেশ! এই কড়াকড়ির জীবনের ১২তম দিন কাটিয়ে রোমাঞ্চকর কিছুর অপেক্ষায় টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।

সোমবার মাহমুদউল্লাহ নিজের অবস্থান জানান দিয়ে দিলেন উচ্ছ্বসিত কন্ঠে, ‘দুই দিন আরও কোয়ারেন্টাইন আছে। দোয়া করছি যেন আমাদের সবার ফল নেগেটিভ আসে। তারপর আমরা বাইরে যাবো।’

নিউ জিল্যান্ডে পৌঁছে প্রথম সাত দিন আইসোলেশন থাকার পর করোনা পরীক্ষায় নেগেটিভ আসার পর গ্রুপ করে অনুশীলন করছে বাংলাদেশ। ৭টি গ্রুপে ভাগ হয়ে অনুশীলন চালাচ্ছে বাংলাদেশ। অনুশীলনের সুযোগ-সুবিধায় টি-টোয়েন্টি অধিনায়ক শতভাগ সন্তুষ্ট, ‘আমরা কোয়ারেন্টাইনে থেকেও অনুশীলন করতে পারছি। সুযোগ-সুবিধা অসাধারণ। উইকেটগুলোও খুব ভালো। তো খুব ভালো অনুশীলন হচ্ছে।’

অনুশীলনে কোনও ঘাটতি রাখছেন না এই বাংলাদেশি অলরাউন্ডার, ‘যে দুই ঘণ্টা সময় পাচ্ছি, আমরা নিশ্চিত করছি যেন সঠিক অনুশীলন করতে পারি। আমাদের স্কিল ট্রেনিং, রানিং বা ফিটনেসের কাজ যদি থাকে, সেগুলো ওই সময়ে করছি। উপভোগ করছি।’

ক্রাইস্টচার্চে আরও দুইদিন কোয়ারেন্টাইন করে বাংলাদেশ দল চলে যাবে কুইন্সটাউনে। সেখানে জাতীয় দলের মূল প্রস্তুতি হবে। পাঁচদিনের ক্যাম্প হবে সেখানেই।

এরপর সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। ডানেডিনে ২০ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। ওয়ানডে শেষ হওয়ার একদিন পরই দুই দল টি-টোয়েন্টিতে মাঠে নামবে। ২৮ মার্চ প্রথম টি-টোয়েন্টি হ্যামিল্টনে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ৩০ মার্চ ও ১ এপ্রিল।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর